রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
বিএসএফের ওপর নারীদের হামলা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৫, ৬:৩১ পিএম   (ভিজিট : ১৯৩)
X

নারীদের হামলা শিকার হয়েছেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের সদস্যরা। পশ্চিমবঙ্গে নদিয়ার কৃষ্ণগঞ্জে ফেনসিডিল উদ্ধার অভিযানে গিয়ে হামলার মুখে পড়েন তারা।ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিনের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, গোপন সূত্রে খবর পেয়ে কৃষ্ণগঞ্জের মথুরাপুরের রিভার পাম্পে নিষিদ্ধ ওষুধ মজুত উদ্দার অভিযানে যায় বিএসএফ। কিন্তু সেখানে ড়েলেই নারীরা তাদের ওপর ঝাঁপিয়ে পড়েন। ভাঙচুর করা হয় তাঁদের গাড়িও। 

পরে মোট ১০ জনের নামে কৃষ্ণগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছে বিএসএফ। তদন্তে নেমেছে পুলিশও। তবে হামলার ঘটনায় এখনও কেউ গ্রেপ্তার হয়নি।

কয়েকদিন আগেই কৃষ্ণগঞ্জের মাজদিয়া এলাকা থেকে বাঙ্কারের খোঁজ পেয়েছিল বিএসএফ। সেখান থেকে প্রচুর পরিমাণে ফেনসিডিল উদ্ধার হয়। বাঙ্কারে থরে থরে সাজানো ছিল নিষিদ্ধ ওষুধ। বাংলাদেশে পাচারের জন্য তা মজুত করা হচ্ছিল বলে বিএসএফ জানতে পারে।  

এরপর গত শনিবার বিএসএফ খবর পায়, মথুরাপুর এলাকায় রিভার পাম্পের ভিতরে প্রচুর ফেনসিডিল মজুত রয়েছে পাচারের জন্য। আজ সোমবার পরিকল্পনা করে সেখানে অভিযান চালায় বিএসএফ জওয়ানরা। কিন্তু তাঁদের দেখেই ঝাঁপিয়ে পড়েন এলাকার নারীরা। ঘটনার খবর পেয়ে সীমান্তরক্ষী বাহিনীর বড় একটি দল সেখানে পৌঁছায়। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। 

আ.দৈ/আরএস


Advertisement
Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝