রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ক্রেডিট নিয়ে রাজনীতি জুলাই অভ্যুত্থানে শহীদদের অসম্মানের শামিল
ডেস্ক প্রতিবেদন:
প্রকাশ: সোমবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৫, ৩:৫৬ পিএম   (ভিজিট : ১৩৮)
X

কোটা বিরোধী আন্দোলনের মূল প্রতিপাদ্যই ছিলো কোটা কেন্দ্রিক বৈষম্য দূর করে সম সুবিধা নিশ্চিত করা। সম্প্রতি এই কোনা আন্দোলনকে ঘিরে স্বার্থান্বেষী মহলের উদ্দেশ্য হাসিলের পায়তারার আলামত দেখছেন আন্দোলনের মূল ধারা থাকা একাংশ। এই আন্দোলনে অংশ নেয়াদের একাংশই এখন গড়ে তুলছেন জুলাই বিপ্লবের  পৃথক কোটা । কেউ আবার ক্রেডিট নিচ্ছেন এককভাবে। এমনি ইস্যূতে সামাজিক যোগাযোগ মাধ্যমে মুখ খুলেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম।

ক্রেডিট নিয়ে রাজনীতি জুলাই অভ্যুত্থানে শহীদদের অসম্মান করার শামিল বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম।

রোববার (১৭ ফেব্রুয়ারি) এক ফেসবুক স্ট্যাটাসে এ মন্তব্য করেছেন তিনি।

স্ট্যাটাসে জাহিদুল ইসলাম বলেন, ‘এই আন্দোলনে একক কোনো মাস্টারমাইন্ড ছিল না। অনেকের মত ও পরামর্শ একসাথে করেই পলিসি নির্ধারণ করা হয়েছিল, সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। যারা আপামর সাধারণ মানুষের আন্দোলনকে একমাত্র নিজেদের বলে উপস্থাপন করে, অন্যদের ইগনোর করে, তারা বোকা ছাড়া কিছুই না। জুলাই ছিল জালেমের বিপক্ষে সব মজলুমের সম্মিলিত প্রয়াস।’

‘সত্য ইতিহাস জানা জরুরি। তবে যারা ক্রেডিট ভাগাভাগি নিয়ে জাতীয় ঐক্য বিনষ্ট করার চেষ্টা করছেন, তৃতীয় পক্ষকে সুযোগ করে দিচ্ছেন, ভবিষ্যৎ প্রজন্ম আপনাদের ক্ষমা করবে না।’

তিনি আরও লেখেন, ‘শহীদের রক্তমাখা নিথর দেহ কিংবা আহতদের নির্মম দৃশ্য এত তাড়াতাড়ি ভুলে গেলে কীভাবে হয়। ক্ষমতায় আছেন কিংবা যাবেন সমস্যা নেই, কিন্তু ক্রেডিটের রাজনীতি বন্ধ করুন। শহীদ পরিবারের মানসিক অবস্থা উপলব্ধি করুন। ক্ষমতার দাপটে স্বজনপ্রীতি, দুর্নীতি ও লুটপাট বন্ধ করুন। ন্যায়বিচার প্রতিষ্ঠা করুন। রাষ্ট্রের সমস্যা আইডেন্টিফাই করে প্রায়োরিটি বেইজড সমাধানের উদ্যোগ নিন। জুলাই স্পিরিটকে ধারণ করুন।’
এমআই


Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝