রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
রমজানে আমিষ বাজার
রাজধানীর ২৫ স্থানে সুলভমূল্যে মিলবে মাংস ডিম দুধ
প্রকাশ: সোমবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৫, ১২:৪৯ পিএম   (ভিজিট : ১৪২)
X

আসন্ন পবিত্র রমজান মাসে রাজধানীর ২৫টি স্থানে ভ্রাম্যমাণ আমিষ বাজার চালু করতে যাচ্ছে  মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। সেবাজারে সুলভ মূল্যে মিলবে মাংস, ডিম, দুধ বিক্রির উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার।

সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সোমবার (১৭ ফেব্রুয়ারি)  এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

এসময় উপদেষ্টা বলেন, আসন্ন পবিত্র রমজান মাসে মাংস, ডিম, দুধ ইত্যাদি সরবরাহ ও মূল্য স্থিতিশীল রাখাতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রথম রমজান থেকে ২৮ রমজান পর্যন্ত ঢাকা শহরে ড্রেসড ব্রয়লার, ডিম, পাস্তুরিত দুধ ও গরুর মাংস এবং সারা দেশে ব্রয়লার, ডিম, পাস্তুরিত দুধ, গরুর মাংস ও খাসির মাংস সুলভ মূল্যে ভ্রাম্যমাণ বিক্রির কার্যক্রম পরিচালনা করা হবে।

ফরিদা আখতার বলেন, এ কার্যক্রমে বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিল (বিপিআইসিসি), বাংলাদেশ ডেইরি অ্যান্ড ফ্যাটেনিং ফারমার্স অ্যাসোসিয়েশন (বিডিএফএফএ) এবং দুগ্ধ প্রক্রিয়াজাত প্রতিষ্ঠানসহ অন্য অংশীজন এবং প্রান্তিক খামারিরা সার্বিক সহযোগিতা করবেন। পবিত্র মাহে রমজানের এ বিপণন কার্যক্রম আগামী ২৮ ফেব্রুয়ারি সকাল সাড়ে ১০টায় রাজধানীর দক্ষিণ বারিধারা আবাসিক এলাকার (ডিআইটি প্রজেক্ট) সিরাজ মিয়া মেমোরিয়াল মডেল স্কুল প্রাঙ্গণে উদ্বোধন করা হবে। ড্রেসড ব্রয়লার মাংস (প্রতি কেজি) ২৫০ টাকা, দুধ পাস্তুরিত (প্রতি লিটার) ৮০ টাকা, ডিম (প্রতি ডজন) ১১৪ টাকা, গরুর মাংস (প্রতি কেজি) ৬৫০ টাকা।

তিনি বলেন, ঢাকা শহরের ২৫টি স্থানে সুলভ মূল্যে প্রাণিজাত পণ্য বিক্রির ক্ষেত্রে জুলাই বিপ্লবের সময় যেসব স্থানে সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ বেশি ছিল সেসব স্থানকে অগ্রাধিকার প্রদান করা হয়েছে এবং বস্তি এলাকায় বিক্রির ব্যবস্থা করা হবে।

এলাকাগুলো হচ্ছে– 
১। সচিবালয়ের পাশে (আব্দুল গণি রোড)
২। খামারবাড়ি (ফার্মগেট)
৩। ষাটফুট রোড (মিরপুর)
৪। আজিমপুর মাতৃসদন (আজিমপুর)
৫। নয়াবাজার (পুরান ঢাকা)
৬। বনশ্রী
৭। হাজারীবাগ (সেকশন)
৮। আরামবাগ (মতিঝিল)
৯। মোহাম্মদপুর (বাবর রোড)
১০। কালশী (মিরপুর)
১১। যাত্রাবাড়ী (মানিক নগর গলির মুখে)
১২। শাহজাদপুর (বাড্ডা)
১৩। কড়াইল বস্তি, বনানী
১৪। কামরাঙ্গীর চর
১৫। খিলগাঁও (রেল ক্রসিং দক্ষিণে)
১৬। নাখাল পাড়া (লুকাস মোড়)
১৭। সেগুনবাগিচা (কাঁচা বাজার)
১৮। বসিলা (মোহাম্মদপুর)
১৯। উত্তরা (হাউজ বিল্ডিং)
২০। রামপুরা (বাজার)
২১। মিরপুর-১০
২২। কল্যাণপুর (ঝিলপাড়)
২৩। তেজগাঁও
২৪। পুরান ঢাকা (বঙ্গবাজার)
২৫। কাকরাইল

প্রতিদিন সম্ভাব্য বিক্রির পরিমাণ ধরা হয়েছে;

ডিম : ৬০ হাজার পিস, পাস্তুরিত দুধ : ৬ হাজার লিটার, ড্রেসড ব্রয়লার : ২ হাজার কেজি, গরুর মাংস : ২০০০-২৫০০ কেজি।

এমআই


Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝