সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
যাত্রাবাড়ীতে ইমরান হত্যা মামলায় সাবেক রেলমন্ত্রী নূরুল ইসলাম ৩দিনের রিমান্ডে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪, ২:৩০ পিএম  আপডেট: ১৭.০৯.২০২৪ ২:৩৩ পিএম  (ভিজিট : ১৮৪)
X

সাবেক রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজনকে রাজধানীর যাত্রাবাড়ী থানায় দায়ের করা ইমরান হাসান হত্যা মামলায় ৩ দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত।

আজ মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) ঢাকার সিএমএম আদালতে নূরুল ইসলামকে আদালতে হাজির করে ওই মামলায় ৫ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করে পুলিশ। আসামিপক্ষ থেকে রিমান্ডে নামঞ্জুর চেয়ে জামিন আবেদন করা হয়। পরে উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত তাঁর বিরুদ্ধে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার কাগজপত্রের তথ্য বলছে, শেখ হাসিনার সরকার পতনের এক দফা দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচির মধ্যে গত ৫ আগস্ট গুলিবিদ্ধ হয়ে নিহত হন ইমাম হাসান।

গতকাল সোমবার রাত ১০টার দিকে নূরুল ইসলামকে গ্রেপ্তার করা হয় বলে জানান ঢাকা মহানগর পুলিশের ওয়ারী বিভাগের উপকমিশনার (ডিসি) মো. ছালেহ উদ্দিন।

 উল্লেখ্য ,নূরুল ইসলাম ২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে পঞ্চগড়-২ আসন থেকে অংশগ্রহণ করে পরাজিত হয়েছিলেন। ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। এরপর টানা তিনবার সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর ২০১৯ সালের ৭ জানুয়ারি তিনি রেলমন্ত্রী হিসেবে শপথ নেন।

ছাত্র-জনতার অভ্যুত্থানে ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে দেশ ছাড়েন শেখ হাসিনা। এর পর থেকে এখন পর্যন্ত আওয়ামী লীগ সরকারের মন্ত্রী, সংসদ সদস্য, উপদেষ্টা ও শীর্ষ পর্যায়ের নেতা মিলিয়ে ৩০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এবং জ্বালানি, খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী রয়েছেন। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে কেউ কেউ রিমান্ডে পুলিশ হেফাজত আছেন, কেউ কেউ কারাগারে।

আ. দৈনিক / কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝