রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
আলী আকবর হত্যা মামলার চার আসামিকে গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৫, ৭:০৭ পিএম   (ভিজিট : ১৩৫)
X

রাজধানীর পল্লবীতে চাঞ্চল্যকর আলী আকবর হত্যাকান্ডের ঘটনায় রুজুকৃত মামলার এজাহারনামীয় চার আসামিকে গ্রেপ্তার করেছে ডিএমপির পল্লবী থানা পুলিশ। 

গ্রেফতারকৃতরা হলো-  মোহন মিয়া (৬৫),   রানা (২২),  ফয়সাল (১৯) ও  পিয়ারা বেগম (৫৫)।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাত  সাড়ে ৯টায় গোপন সংবাদের ভিত্তিতে সাভারের শাহীবাগ এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

পল্লবী থানা সূত্রে জানা যায়, গত বছরের ১৬ সেপ্টেম্বর বেলা ৩টায় পারিবারিক দ্বন্দ্বের জের ধরে পল্লবীর বাউনিয়াবাধ মনিপুরি পাড়া এলাকায়  মোহন, রানা, ফয়সাল, পিয়ারা ও তাদের সহযোগীরা এলোপাতাড়ি ছুরিকাঘাত ও মারধর করে আলী আকবরকে গুরুতর আহত করে। পরে গুরুতর আহত আলী আকবরকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আলী আকবরের  বড় বোন বাদী হয়ে একই দিনে পল্লবী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

থানা সূত্রে আরও জানা যায়, চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের পর থানা পুলিশ হত্যাকারীদের গ্রেপ্তারে  গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় সাভারের শাহীবাগ এলাকায় অভিযান চালিয়ে হত্যাকান্ডে জড়িত এজাহারনামীয় মোহন, রানা, ফয়সাল ও পিয়ারাকে  গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানোর পাশাপাশি মামলার পলাতক অন্যান্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
এমআই


Advertisement
Advertisement
Loading...
Loading...
অপরাধ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝