রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
১১ দেশ থেকে ২ দিনে দেশে ফিরলো ১৭০ পাকিস্তানী
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৫, ৬:৩৮ পিএম  আপডেট: ১৬.০২.২০২৫ ৬:৫৫ পিএম  (ভিজিট : ১৪১)
প্রতীকী ছবি
X

প্রতীকী ছবি

গত ৪৮ ঘণ্টায় অপরাধ ও বিভিন্ন আইন বহির্ভূত কর্মকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে প্রায় ১৭০ জন পাকিস্তানিকে দেশে ফেরত পাঠিয়েছে সৌদি, সংযুক্ত আরব আমিরাত, ইরাক, ওমান, সাইপ্রাস, যুক্তরাজ্যসহ ১১ দেশ।

এই ১৭০ জনের মধ্যে সবচেয়ে বেশিসংখ্যক ফেরত এসেছেন সৌদি আরব থেকে— ৯৪ জন। এদের বিরুদ্ধে ভিক্ষা করা, মাদক চোরাচালান ও বিক্রি, অবৈধভাবে বসবাস, কোনো স্পনসর বা পৃষ্ঠপোষক ছাড়া কাজ করা, কর্মস্থল থেকে পালানো এবং চাকরিতে নিয়োগ চুক্তির শর্তভঙ্গের অভিযোগ রয়েছে। গত ৪৮ ঘণ্টায় এই ৯৪ জনকে ফেরত পাঠিয়েছে সৌদি।

এ তালিকায় দ্বিতীয় স্থানে আছেন মধ্যপ্রাচ্যের অপর দেশ সংযুক্ত আরব আমিরাত থেকে আসা পাকিস্তানিরা। অভিবাসন আইন লঙ্ঘন এবং বিভিন্ন অপরাধমূলক তৎপরতার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে গত ৪৮ ঘণ্টায় ৩৯ জন পাকিস্তানিকে ফেরত পাঠিয়েছে আমিরাত।

এদের বাইরে মানবপাচারে সংশ্লিষ্টতার অভিযোগে ওমান ৩ জন, ইরাক ৯ জন, ইন্দোনেশিয়া ৪ জন, মৌরিতানিয়া থেকে ৫ জন, যুক্তরাজ্য ১ জন, সাইপ্রাস ১ জন, থাইল্যান্ড ১ জন পাকিস্তানিকে ফেরত পাঠিয়েছে।

এদিকে পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, ভিসা এবং ভ্রমণ বিষয়ক তথ্যে গরমিল থাকায় গত ৪৮ ঘণ্টায় ৫৯ জন পাকিস্তানি যাত্রীকে ফ্লাইট থেকে নামিয়ে দিয়েছে সৌদি আরব, কম্বোডিয়া, মিসর, বাহরাইন, কাতার, মালাউই সহ ২১টি দেশ। এই যাত্রীদের মধ্যে ২১ জন ওমরাহ যাত্রী রয়েছেন।

সূত্র : জিও নিউজ
এমআই


Advertisement
Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝