রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
বিশ্বের প্রথম ‘স্বঘোষিত সমকামী ঈমাম’কে গুলি করে হত্যা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৫, ৪:৪৫ পিএম   (ভিজিট : ১৯৪)
X

দক্ষিণ আফ্রিকায় বিশ্বের প্রথম স্বঘোষিত এক সমকামী ঈমামকে গুলি করে হত্যা করা হয়েছে। গতকাল শনিবার গাড়িতে থাকা অবস্থায় তাকে ‍গুলি করে হত্যা করা হয়। ব্রিটিশ প্রভাবশালী সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানেরএক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। 

প্রতিবেদনে বলা হয়, শনিবার আরেক ব্যক্তিসহ তিনি গাড়িতে ছিলেন। তখন সামনে পেছনে তার গাড়ি আটকে গুলি করা হয়। মুহসিন হেন্ডরিকস নামে ওই ব্যক্তি অন্য সমকামী মুসলিমদের জন্য একটি মসজিদ প্রতিষ্ঠা করেছিলেন। 

পুলিশ জানায়, মুখ ঢাকা দুজন আততায়ী গাড়ি লক্ষ্য করে একাধিক গুলি চালায়। এরপর তার ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। গাড়িচালক পরে দেখেন যে পেছনে বসে থাকা মুহসিন হেন্ডরিকস গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। 

পুলিশের এক মুখপাত্র বলেন, সোশ্যাল মিডিয়ায় এই বিষয়ে যে ভিডিও ছড়িয়ে পড়েছে তা সত্যি। ভিডিওতে দেখা গেছে যে এক ব্যক্তিকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছে। এখনো হত্যার উদ্দেশ্য সম্পর্কে কিছু জানা যায়নি বলে জানিয়েছে পুলিশ।

আ.দৈ/আরএস




Advertisement
Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝