রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ডিসেম্বরে মোবাইল ব্যাংকিংয়ে রেকর্ড লেনদেন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৫, ১২:১৮ পিএম   (ভিজিট : ১৯০)
মোবাইল ব্যাংকিংয়ের ইতিহাসে একক মাস হিসেবে সর্বোচ্চ লেনদেন হয়েছে গত বছরের ডিসেম্বর মাসে।
X

মোবাইল ব্যাংকিংয়ের ইতিহাসে একক মাস হিসেবে সর্বোচ্চ লেনদেন হয়েছে গত বছরের ডিসেম্বর মাসে।

গত বছর ১৭ লাখ ৩৭ হাজার কোটি টাকার বেশি লেনদেন হয়েছে মোবাইল ব্যাংকিংয়ে। যা ২০২৩ সালের তুলনায় ২৮ দশমিক ৪২ শতাংশ বেশি। সবোর্চ্চ লেনদেন হয়েছে ডিসেম্বর মাসে ১ লাখ ৬৪ হাজার ৭৪০ কোটি টাকা। যা মোবাইল ব্যাংকিংয়ের ইতিহাসে একক মাস হিসেবে সর্বোচ্চ। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এমন তথ্যই উঠে এসেছে।

বেতন-ভাতা বিতরণ, বিদেশ থেকে টাকা পাঠানো কিংবা গ্যাস, পানি, বিদ্যুৎ বিল প্রদান- সবকিছুরই ঘরে বসে মোবাইল ফোনেই লেনদেন হচ্ছে। এই সুবিধার জন্যই শহর থেকে গ্রামে লেনদেনের জনপ্রিয় মাধ্যম হয়ে উঠেছে মোবাইল ব্যাংকিং।
 
বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে সেবা দেয়া ১৩টি মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস (এমএফএস) কোম্পানির মাধ্যমে ২০২৪ সালে লেনদেন হয়েছে ১৭ লাখ ৩৭ হাজার কোটি টাকা, যা ২০২৩ সালের তুলনায় ৩ লাখ ৮৪ হাজার কোটি টাকা বেশি। বিদায়ী বছরে জুলাইয়ের পর থেকে ধারাবাহিকভাবে বেড়েছে এমএফএসে লেনদেন। তবে রেকর্ড ১ লাখ ৬৪ হাজার ৭৪০ কোটি টাকা লেনদেন হয়েছে ডিসেম্বরে।
 
গত বছরের জুলাই মাসে মোবাইল ব্যাংকিংয়ে লেনদেনের পরিমাণ ছিল ১ লাখ ২২ হাজার কোটি টাকা, আগস্টে ১ লাখ ৩৭ হাজার কোটি টাকা, সেপ্টেম্বরে ১ লাখ ৪৫ হাজার কোটি টাকা, অক্টোবরে ১ লাখ ৫৪ হাজার কোটি টাকা, নভেম্বরে ১ লাখ ৫৬ হাজার কোটি টাকা, ডিসেম্বর ১ লাখ ৬৪ হাজার কোটি টাকা।
 
লেনদেনের পাশাপাশি বিদায়ী বছরে বেড়েছে এমএফএস অ্যাকাউন্টের সংখ্যাও। ২০২৪ সালের ডিসেম্বর শেষে এমএফএস অ্যাকাউন্ট দাঁড়িয়েছে ২৩ কোটি ৮৬ লাখে। ২০২৩ সালে যা ছিল ২২ কোটি চার লাখ। অর্থাৎ বছরের ব্যবধানে অ্যাকাউন্টধারী বেড়েছে ১ কোটি ৮২ লাখ।

এএস//


Advertisement
Advertisement
Loading...
Loading...
বিজ্ঞান ও প্রযুক্তি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝