সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
১০০ কোটি নয়, ১ কোটিরও কম টাকায় ঠিক হচ্ছে মেট্রোরেল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪, ১২:৩৮ পিএম   (ভিজিট : ১৯৫)
X

কাজীপাড়া ও মিরপুর-১০ মেট্রো স্টেশন ক্ষতিগ্রস্ত হয় কোটা আন্দোলনের সময়। এ স্টেশনগুলো সংস্কারের জন্য প্রায় ৩৫০ কোটি টাকার প্রয়োজন হতে পারে বলে জানানো হয়েছিল তৎকালীন আওয়ামী সরকারের পক্ষ থেকে।

তবে, ক্ষতিগ্রস্ত কাজীপাড়া ও মিরপুর-১০ মেট্রো স্টেশন পুনরায় সংস্কার এবং চালু করার উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। কাজীপাড়া স্টেশনের সংস্কারের কাজ এখন প্রায় শেষ পর্যায়ে এবং এটি চালু হওয়ার সম্ভাবনা সপ্তাহখানেকের মধ্যে ঘোষণা করা হতে পারে।

একইভাবে, মিরপুর-১০ স্টেশনটির সংস্কারও দ্রুত গতিতে চলছে এবং কয়েক মাসের মধ্যে এটি যাত্রীদের জন্য খুলে দেয়া হবে বলে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) জানিয়েছে।

গত ১৯ জুলাই হামলার পর আওয়ামী লীগ সরকারের পক্ষ থেকে জানানো হয়েছিল যে, ক্ষতিগ্রস্ত স্টেশন দুটির সংস্কার করতে কমপক্ষে এক বছর সময় লাগবে। সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের তখন বলেছিলেন, মেট্রোরেলের কাজীপাড়া ও মিরপুর ১০ স্টেশন ধ্বংসপ্রাপ্ত। এক বছরেও যন্ত্রপাতি এনে সচল করা সম্ভব হবে না।’ এছাড়া, সংস্কারের জন্য প্রায় ৩৫০ কোটি টাকার প্রয়োজন হতে পারে বলে জানানো হয়েছিল।

তবে, নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের ক্ষমতা গ্রহণের পর কর্মকর্তারা এখন বলছেন, স্টেশন সংস্কারে এত বিপুল অর্থের প্রয়োজন পড়বে না।

ডিএমটিসিএলের নবনিযুক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুর রউফ জানিয়েছেন, কাজীপাড়া স্টেশন সংস্কারে ১ কোটি টাকারও কম খরচ হবে, যা আগে ১০০ কোটি টাকা বলা হয়েছিল। মিরপুর-১০ স্টেশনের যন্ত্রপাতি আমদানির কারণে কিছুটা বেশি খরচ হবে, তবে প্রকৃত খরচ এখনও নির্ধারিত হয়নি। সূত্র: বিবিসি


আ.দৈ/এআর 



Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝