সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
র‍্যাব বিলুপ্তির সুপারিশ জাতিসংঘের
র‍্যাব বিলুপ্তি: স্বাগত জানিয়েছে অন্তর্বর্তী সরকার, সিদ্ধান্ত আলোচনায়
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৫, ৩:০০ পিএম  আপডেট: ১৩.০২.২০২৫ ৪:৪৮ পিএম  (ভিজিট : ২৬২)
X

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‍্যাব) বিলুপ্ত করার বিষয়ে জাতিসংঘের সুপারিশকে স্বাগত জানিয়েছে অন্তর্বর্তী সরকার।

বিদেশী নাগরিকদের জন্য অন অ্যারাইভাল ও ট্রানজিট ভিসা আবেদনের সুযোগ দিয়ে করা অনলাইন অ্যাপ উদ্বোধন শেষে সাংবাদিকদের আজ বৃহস্পতিবার এ কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা মো: জাহাঙ্গীর আলম চৌধুরী। গত বছরের জুলাই-আগস্টে বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা নিয়ে জাতিসংঘের মানবাধিকার কার্যালয় (ওএইচসিএইচআর) বুধবার এক তদন্ত প্রতিবেদন প্রকাশ করে।

সেখানে র‍্যাব বিলুপ্তির সুপারিশের পাশাপাশি বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) কেবল সীমান্তরক্ষা এবং প্রতিরক্ষা গোয়েন্দা পরিদপ্তরকে কেবল সামরিক গোয়েন্দা তৎপরতার মধ্যে সীমাবদ্ধ রাখার সুপারিশ করা হয়।

আরো পড়ুন:

একইসাথে আনসার-ভিডিপির ওপর ‘সামরিক বাহিনীর নিয়ন্ত্রণ রোধ’ করে তাদের আইনশৃঙ্খলা রক্ষার কাজে সহায়ক হিসেবে কাজে লাগানোর সুপারিশও করা হয়।

র‍্যাব বিলুপ্তসহ জাতিসংঘের অন্যসব প্রস্তাবের বিষয়ে সবাই বসে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।

তিনি বলেন, ‘জাতিসংঘ প্রস্তাব দিয়েছে। এই প্রস্তাব আলোচনা-পর্যালোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে। আমরা সবাই বসব। বসার পর আমাদের যা ডিসিশন (সিদ্ধান্ত) তা জানাব।’
এমআই




Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝