রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের আবারও শাহবাগ অবরোধ, ছত্রভঙ্গে পুলিশের জলকামান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৫, ২:৪৭ পিএম   (ভিজিট : ১৭৭)
X

এবার শাহবাগ অবরোধ করেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা। আর তাদের ছত্রভঙ্গ জলকামান ব্যবহার করেছে পুলিশ। এছাড়া বেশ কয়েকজন শিক্ষককে শাহবাগ থানায় নিয়ে যাওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন আন্দোলনরত শিক্ষকরা।  

শাহবাগ মোড় বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুর ১টার পর অবরোধ করেন তারা। তারপর পুলিশ তাদেরকে ছত্রভঙ্গ করতে জলকামান থেকে ছুঁড়েছে পানি।  

আইন-শৃঙ্খলারক্ষাকারী বাহিনীর সদস্যরা এ রিপোর্ট লিখা পর্যন্ত আন্দোলনকারীদের শাহবাগ সড়কের মোড়ে  ঘিরে রেখেছে।

আন্দোলনরত শিক্ষকদের প্রশ্ন, মেধা দিয়ে সুপারিশপ্রাপ্ত হয়ে, পুলিশ ভেরিফিকেশনের পর নিয়োগ দেওয়ার পরও কেন তাদের আন্দোলন করতে হবে? 

তারা বলেন, আমাদের দাবি মানতে হবে। আমরা সাত দিন ধরে একটি যৌক্তিক দাবির জন্য আন্দোলন করছি। কোনো উপদেষ্টা কথা বলছেন না। আমরা কী এই দেশের নাগরিক না? আমরা তো ছাত্রদের পাশে ছিলাম। এখন কেন আমাদের পাশে ছাত্র প্রতিনিধি নেই কেন?

নিয়োগ পুনর্বহালের দাবিতে গত কয়েকদিন ধরেই আন্দোলন করছেন শিক্ষকরা। আন্দোলনের অংশ হিসেবে এর আগেও তারা সড়ক অবরোধ করেন। সে সময় পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে জলাকামান ব্যবহার করে। 

বুধবার (১২ ফেব্রুয়ারি) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সামনে আন্দোলন চলাকালে সন্ধ্যার আগে নিয়োগপ্রত্যাশীরা ঘোষণা দেন বৃহস্পতিবার সকাল ৯টা থেকে শহবাগে অবস্থান কর্মসূচি ‘জাস্টিস ফর টিচার’, ‘লং মার্চ টু ঢাকা’ শুরু হবে। ৬ হাজার ৫৩১ জনের যোগদান নিশ্চিত করতে এই কর্মসূচি দেওয়া হয়।

সোমবার (১১ ফেব্রুয়ারি) পুলিশি নির্যাতনের পর মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা এবং প্রাথমিক ও গণশিক্ষা সচিবের সঙ্গে চাকরিপ্রার্থীরা বৈঠক করেন। সরকারের পক্ষ থেকে তাদের নিয়োগের ব্যবস্থা নিতে আদালতে আপিল করা হয়। কাউকে নিয়োগ থেকে বাদ দেওয়া হবে না জানানো হয়। কিন্তু উচ্চ আদালতের আদেশ প্রত্যাহার না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।।

এমআই


Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝