সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
অপারেশন ‘ডেভিল হান্ট’
কামরাঙ্গীরচরে বিশেষ ‘ব্লক রেইড’: গ্রেপ্তার ১৬ অভিযুক্ত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৫, ১:৩৯ পিএম   (ভিজিট : ২৩৭)
X

রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় অপারেশন ‘ডেভিল হান্ট’ এর অংশ হিসেবে বিশেষ ‘ব্লক রেইড’পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ১৬ জনকে গ্রেফতার করেছে ডিএমপির কামরাঙ্গীরচর থানা পুলিশ।

বুধবার (১২ ফেব্রুয়ারি ২০২৫ খ্রি.) সন্ধ্যা ৫:৩০ ঘটিকা হতে আজ বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি ২০২৫খ্রি.) রাত ০২:০০ ঘটিকা পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- ১। জুম্মান (২৪), ২। মোঃ আরিফ (১৯), ৩। মোঃ আবু বক্কর (২০), ৪। রবিন (২২), ৫। মোঃ আলমগীর হোসেন (৪৯) ,৬। মোঃ আকতার হোসেন (৩৪) ,৭। মোঃ আল আমিন (২২), ৮। মোঃ তুহিন (২৪), ৯। লাভলু (৩০), ১০। মোঃ ইসমাইল(৩৪), ১১। মোঃ শরীফ (২০), ১২। শ্রী উৎপল চন্দ্র দাস (৩০), ১৩। সাকির(২০), ১৪। ইসমাইল(২৮), ১৫। সোহেল(৩২) ও ১৬। সজল(২২)।

কামরাঙ্গীরচর থানা সূত্রে জানা যায়, ডিএমপির লালবাগ বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার এর নেতৃত্বে লালবাগ জোনের সহকারী পুলিশ কমিশনার, কামরাঙ্গীরচর থানার অফিসার ইনচার্জ ও কামরাঙ্গীরচর থানার চৌকস টিম কর্তৃক কামরাঙ্গীরচরের বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় ব্লক রেইড অভিযান পরিচালনা করে ১৬ জনকে গ্রেফতার করা হয়। 

থানা সূত্র আরো জানায়, গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে চিহ্নিত মাদক কারবারি, পেশাদার সক্রিয় ছিনতাইকারী, চাঁদাবাজ, সন্ত্রাসী, চোর, ওয়ারেন্টভুক্ত আসামি এবং বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী।

গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
এমআই


Advertisement
Advertisement
Loading...
Loading...
অপরাধ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝