সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
কিছুক্ষণ পরই জুলাই অভ্যুত্থান নিয়ে প্রতিবেদন দেবে জাতিসংঘ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৫, ২:৪১ পিএম   (ভিজিট : ১৩৫)
X

জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় চলা মানবাধিকার লঙ্ঘন ও নির্যাতনের ঘটনাগুলোর তদন্ত প্রতিবেদন আর কিছুক্ষণের মধ্যে প্রকাশ করবে জাতিসংঘের ফ্যাক্ট-ফাইন্ডিং মিশন। দুপুর আড়াইটায় জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ে একটি সংবাদ সম্মেলনে এই প্রতিবেদন প্রকাশ করা হবে।

জাতিসংঘের ওয়েব টিভিতে এই সংবাদ সম্মেলন সরাসরি সম্প্রচার করা হবে। অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখবেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক। বৃহস্পতিবার প্রতিবেদন প্রকাশ করার কথা থাকলেও, মঙ্গলবার জেনেভা থেকে জানানো হয় সময়সূচি পরিবর্তনের কথা।

ফ্যাক্ট-ফাইন্ডিং মিশনটি ২০২৪ সালের ১ জুলাই থেকে ১৫ আগস্ট পর্যন্ত সময়ে সংঘটিত মানবাধিকার লঙ্ঘন ও নির্যাতনের ঘটনাগুলো তদন্ত করেছে। অন্তর্বর্তী সরকারের আমন্ত্রণে গঠিত পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল ১৬ সেপ্টেম্বর থেকে স্বাধীন ও নিরপেক্ষভাবে এই তদন্ত শুরু করে। তারা দেশের বিভিন্ন অঞ্চলে গিয়ে সরাসরি তথ্য সংগ্রহ করে এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, গোষ্ঠী ও সংস্থার সঙ্গে কথা বলে।

প্রাথমিক অনুসন্ধানে মিশনটি জানায়, জুলাই-আগস্ট অভ্যুত্থানে কমপক্ষে ৬৫০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ১৬ জুলাই থেকে ৪ আগস্ট পর্যন্ত প্রায় ৪০০ জন এবং ৫-৬ আগস্টের মধ্যে প্রায় ২৫০ জন প্রাণ হারান। প্রতিবেদনটি মূলত গত বছরের ১ জুলাই থেকে ১৫ আগস্টের মধ্যে সংঘটিত মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো তুলে ধরবে।

বৃহস্পতিবার প্রকাশ করার কথা ছিল, তবে মঙ্গলবার জেনেভা থেকে জাতিসংঘের মানবাধিকার কার্যালয় জানায়, প্রতিবেদন প্রকাশের সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। পরিবর্তিত সময়সূচি অনুযায়ী, বুধবার জেনেভার প্যালেস ডেস নেশনসে ঢাকা সময় বিকেল আড়াইটায় একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হবে।

এই সম্মেলনে ‘বাংলাদেশে ২০২৪ সালের জুলাই ও আগস্টের বিক্ষোভের প্রেক্ষাপটে সংগঠিত মানবাধিকার লঙ্ঘন ও নির্যাতন’ শীর্ষক প্রতিবেদনটি প্রকাশ করা হবে।

এএস//



Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝