বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,
১২ কার্তিক ১৪৩৩
ই-পেপার

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
সীমান্তে আইইডি বিস্ফোরণে উড়ে গেল ভারতীয় ২ সেনা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫, ৮:০৪ পিএম   (ভিজিট : ২১৯)
X

জম্মু ও কাশ্মীরের আখনুর সেক্টরে ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বিস্ফোরণে ভারতীয় দুই সেনা নিহত হয়েছেন।আজ মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) এ ঘটনা ঘটে বলে জানিয়েছে ভারতের সেনাবাহিনী।

এক্সে (সাবেক টুইটার) দেয়া এক পোস্টে ভারতীয় সেনাবাহিনীর হোয়াইট নাইট কর্পস হতাহতের বিষয়টি নিশ্চিত করেছে। খবর এনডিটিভি’র।

দেশটির সেনাবাহিনী বলেছে, ‘হোয়াইট নাইট কর্পস স্যালুট এবং দুই বীর সেনার সর্বোচ্চ আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানায়।’
 
প্রতিবেদন মতে, সৈন্যরা লাইন অব কন্ট্রোল (এলওসি) বরাবর ‘সীমান্ত টহল’ দেয়ার সময় আইইডি ‘হামলা’ হয়। 

ভারতের সেনাবাহিনী বলছে, ‘আমাদের সৈন্যরা এলাকায় আধিপত্য বিস্তার করছে এবং অনুসন্ধান অভিযান চলছে।’ 
 
এর আগে, গতকাল (সোমবার) রাজৌরি জেলায় নিয়ন্ত্রণরেখা বরাবর বন্দুকধারীর গুলিতে গুরুতর আহত হন এক ভারতীয় সেনা। 

এএস//



Advertisement
Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝