রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
‘হাসিনাসহ শীর্ষ অভিযুক্তদের বিরুদ্ধে ৩-৪টি মামলার রায় অক্টোবরে’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫, ৫:৫৫ পিএম   (ভিজিট : ১৭৯)
 অধ্যাপক আসিফ নজরুল। ছবি: ভিডিও থেকে নেওয়া
X

অধ্যাপক আসিফ নজরুল। ছবি: ভিডিও থেকে নেওয়া


আন্তর্জাতিক অপরাধ আদালতে বিচারাধীন তিন থেকে চারটি মামলার রায় আগামী অক্টোবর মাসের মধ্যে পাওয়া যাবে বলে আশা প্রকাশ করেছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। আজ মঙ্গলবার বিকেলে সচিবালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।

'এসব মামলায় শেখ হাসিনাসহ পুলিশ ও প্রশাসনের শীর্ষ কর্মকর্তারাও আসামি আছেন,' বলেন তিনি।

আসিফ নজরুল বলেন, 'আন্তর্জাতিক অপরাধ আদালতে এ পর্যন্ত ৩০০টির বেশি মামলা হয়েছে। এর মধ্যে ১৬টি মামলার তদন্ত চলছে, যার মধ্যে ৩-৪টির তদন্ত চলতি মাসেই শেষ হবে।'

'এই ৩-৪টি মামলার পরবর্তী বিচারিক কাজ শেষ হতে আগামী অক্টোবর মাস পর্যন্ত সময় লাগতে পারে,' বলেন তিনি। 

আইন উপদেষ্টা আরও বলেন, 'আওয়ামী লীগের আমলে আইসিটি আদালতে একেকটি মামলায় গড় সময় লেগেছিল আড়াই বছরের বেশি। কিন্তু আমাদের প্রসিকিউশন টিম যেভাবে কাজ করছে, তাতে এক বছরের ভেতরেই মামলার রায় আসবে বলে আশা করছি।'

এএস//




Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝