রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
২৭ বছর পর দিল্লির ক্ষমতা দখল নিলো বিজেপি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৫, ৫:০৯ পিএম   (ভিজিট : ২১০)
X

দীর্ঘ ২৭ বছর পর দিল্লিতে সরকার গঠন করতে চলেছে বিজেপি। আজ শনিবার  বিধানসভা নির্বাচনের ভোট গণনায় বিজেপির জয় নিশ্চিত হয়েছে। আর তাই আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল এদিন দুপুরের পরই পরাজয় মেনে নিয়েছেন। 

তিনি বলেন, আমরা অত্যন্ত বিনয়ের সঙ্গে জনগণের রায় মেনে নিয়েছি। আমি এই জয়ের জন্য বিজেপিকে অভিনন্দন জানাই এবং আশা করি যে, তারা সমস্ত প্রতিশ্রুতি পূরণ করবে। 

তিনি আরও বলেন, আমরা গত ১০ বছরে স্বাস্থ্য, শিক্ষা পরিকাঠামোর ক্ষেত্রে অনেক কাজ করেছি। আমরা শুধুমাত্র একটি গঠনমূলক বিরোধীদের ভূমিকা পালন করবো না, জনগণের মধ্যে থেকেও তাদের সেবা করে যাবো।

শনিবার (৮ ফেব্রুয়ারি) সকাল থেকে মোট ১৯টি ভোট গণনা কেন্দ্রে গণনা শুরু হয়। দুপুরের পরই নির্বাচন কমিশনে দেয়া তথ্য থেকে স্পষ্ট হয়ে যায় যে, জয়ী এবং এগিয়ে থাকা আসন মিলিয়ে বিজেপি ৪৮টি আসন পেতে চলেছে। এর মধ্যে বিকেলের মধ্যে ৩৭টি আসনে জয়ের কথা কমিশন জানিয়েছে। আম আদমি পার্টি পাচ্ছে ২২ টি আসন। কংগ্রেস গতবারের মত এবারও একটিমাত্র আসন পেতেও ব্যর্থ হয়েছে। 

বিজেপির জয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অভিনন্দন জানিয়ে বলেন, এই জয় জনশক্তির জয়। তার মতে, এই জয় উন্নয়নের জয়, সুশাসনের জয়।

দিল্লি বিধানসভায় মোট ৭০টি  আসন। জয়লাভের ম্যাজিক ফিগার হল ৩৬। গণনার প্রথম থেকেই  বিজেপি ম্যাজিক ফিগারের উপরে থেকেছে। 

নির্বাচনের পরপরই অধিকাংশ এক্সিট পোলেই  ইঙ্গিত দেয়া হয়েছিল, এবার দিল্লিতে গেরুয়া শিবির ক্ষমতা দখল করবে। ইতি পড়তে চলেছে আম আদমি পার্টির শাসনে।

উল্লেখ্য, গত এক দশক ধরে (২০১৩ সাল থেকে) দিল্লিতে ক্ষমতা দখল করে এসেছে আম আদমি পার্টি। পরপর লোকসভা নির্বাচনে বিজেপি ৭টি আসনে জয়লাভ করলেও বিধানসভা নির্বাচনে তারা বার বার ধাক্কা খেয়েছে। এবার অবশ্য বিজেপি জয় নিশ্চিত করেছে। ফলে ২৭ বছর পর দিল্লি শাসন করবে বিজেপি।


আ.দৈ/এআর 



Advertisement
Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝