রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
যুক্তরাষ্ট্রে নারী নেত্রীদের সঙ্গে জায়মা রহমানের বৈঠক
নিউজ ডেস্ক
প্রকাশ: শনিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৫, ৪:৫০ পিএম   (ভিজিট : ১৯৭)
X

মার্কিন যুক্তরাষ্ট্রে উইমেনস ফেলোশিপ ফাউন্ডেশনের বিশিষ্ট নেত্রী রেবেকা ওয়াগনার ও অন্য সদস্যদের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জায়মা রহমান।  

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে এ তথ্য জানানো হয়।

বৈঠকে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক, আন্তর্জাতিক সহযোগিতা এবং বিশ্ব শান্তি ও সমৃদ্ধির বিষয়ে আলোচনা হয়েছে বলে জানানো হয়েছে।

এর আগে, ব্যারিস্টার জায়মা রহমান যুক্তরাষ্ট্রের ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে (জাতীয় প্রার্থনা প্রাতঃরাশ) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতিনিধি হিসেবে যোগ দেন।

গত ৫ ও ৬ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র কংগ্রেসের আনুষ্ঠানিক আমন্ত্রণে রাজধানী ওয়াশিংটন ডিসিতে এ ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠিত হয়।


আ.দৈ/এআর 



Advertisement
Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝