রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
নিষ্ক্রিয় করা হয়েছে ফার্মগেটে পড়ে থাকা ৩ ককটেল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৫, ৪:২২ পিএম  আপডেট: ০৮.০২.২০২৫ ৪:৩০ পিএম  (ভিজিট : ২৭১)
X

রাজধানীর ফার্মগেটে আনন্দ সিনেমা হলের সামনে যে ৩টি ‘বোমা সদৃশ’ বস্তু পাওয়া গেছে, সেগুলো নিষ্ক্রিয় করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বোম্ব ডিসপোজাল ইউনিট।
 
আজ শনিবার দুপুর আড়াইটার দিকে শেরে বাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম আযম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ফার্মগেট আনন্দ সিনেমা হলের পশ্চিম পাশের লেগুনা স্ট্যান্ডের ফুটপাতে পড়ে থাকা একটি কালো ব্যাগের মধ্যে ৩টি ‘ককটেল’ দেখতে পায় শেরে-বাংলা নগর থানা পুলিশ।
 
পরে ডিএমপির বোম্ব ডিস্পোজাল ইউনিট সেগুলো আগারগাঁও বাণিজ্য মেলার খোলা মাঠে নিয়ে নিষ্ক্রিয় করে ফেলে। উদ্ধারকৃত ৩টি জর্দার কৌটার মধ্যে বারুদ ছিল।

এর আগে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন কলের মাধ্যমে আনন্দ সিনেমা হলের পশ্চিম পাশে ‘বোমা সদৃশ’ বস্তু পড়ে থাকার তথ্য পায় পুলিশ।


আ.দৈ/এআর 



Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝