রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
মাহমুদুর রহমানকে একুশে পদক প্রদানের সিদ্ধান্ত বাতিলের দাবি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৫, ৭:৪২ পিএম   (ভিজিট : ২৩৪)
X

ফুলবাড়ী কয়লাখনি বিরোধী গণ-অভ্যুত্থানে গণহত্যায় ইন্ধন দাতা মাহমুদুর রহমানকে একুশে পদক প্রদানের সিদ্ধান্ত বাতিলের দাবি তুলেছে বাম গণতান্ত্রিক জোটের।

বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সমন্বয়ক ও বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি(সিপিবি) সভাপতি মোহাম্মাদ শাহ আলম, সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী)-এর সমন্বয়ক মাসুদ রানা, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু ও বাংলাদেশের সমাজতান্ত্রিক পার্টির নির্বাহী সভাপতি আব্দুল আলী আজ ৭ ফেব্রুয়ারি '২৫  এক বিবৃতিতে ফুলবাড়ী কয়লাখনি বিরোধী গণ-অভ্যুত্থানে গণহত্যায় ইন্ধন দাতা মাহমুদুর রহমানকে একুশে পদক প্রদানের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। 

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ২০০৬ সালের ২৬ আগস্ট ফুলবাড়ীতে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলনের বিরুদ্ধে লাখো জনতার মিছিলে গুলিবর্ষণের মূল ইন্ধন দাতা ছিলেন তৎকালীন সরকারের জ্বালানী উপদেষ্টা অবৈধ এশিয়া এনার্জির দালাল মাহমুদুর রহমান। সেদিন গুলিতে ৩ জন শহীদ হন এবং দুই শতাধিক স্থানীয় জনগণ আহত ও পঙ্গুত্ব বরণ করেন। গণহত্যাকারী এবং ভূঁইফোড় কোম্পানি এশিয়া এনার্জির দালাল মাহমুদুর রহমানকে একুশে পদক প্রদানের জন্য নির্বাচন পদকের মর্যাদাকেই ক্ষুন্ন করবে।

নেতৃবৃন্দ বলেন, " জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে গণতান্ত্রিক মূল্যবোধ সম্পন্ন বৈষম্যহীন বাংলাদেশ গড়ার যে আকাঙ্ক্ষা মানুষের মধ্যে তৈরি হয়েছে তার সাথে গণহত্যার ইন্ধনদাতা কাউকে একুশের পদকের জন্য মনোনয়ন সাংঘর্ষিক। তাই, নেতৃবৃন্দ অনতিবিলম্বে মাহমুদুর রহমানকে একুশে পদক প্রদানের সিদ্ধান্ত বাতিল করার দাবি জানান।
এমআই


Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝