রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ফৌজদারহাট ক্যাডেট কলেজের প্রাক্তন ক্যাডেটদের পুনর্মিলনী ২০২৫ অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৫, ৬:৫৫ পিএম   (ভিজিট : ২৩১)
X

চট্টগ্রামস্থ ফৌজদারহাট ক্যাডেট কলেজের প্রাক্তন ক্যাডেটদের সংগঠন 'ওল্ড ফৌজিয়ান এসোসিয়েশন (ওফা)' কর্তৃক আয়োজিত তিন দিনব্যাপী পুনর্মিলনীর ২য় দিন আজ শুক্রবার জমকালো আয়োজনের মাধ্যমে উদযাপিত হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। প্রধান অতিথিকে ফৌজদারহাট ক্যাডেট কলেজে অভ্যর্থনা জানান ক্যাডেট কলেজ পরিচালনা পরিষদের সভাপতি মেজর জেনারেল মোঃ মাসুদুর রহমান, কলেজ অধ্যক্ষ মিসেস মাহিনুর আক্তার এবং ওল্ড ফৌজিয়ান এসোসিয়েশন (ওফা) এর চেয়ারম্যান মেজর জেনারেল আবদুল মতিন (অবঃ) সহ অন্যান্য অভ্যাগত অতিথিবৃন্দ।

সেনাবাহিনী প্রধান অনুষ্ঠানস্থলে মহান মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী প্রাক্তন বীর সেনানী ক্যাডেটদের স্মরণে নির্মিত '৭১ এর ফৌজিয়ান' এ পুস্পস্তবক অর্পণ করেন। অতঃপর, বর্তমান ও প্রাক্তন ক্যাডেটদের অংশগ্রহণে বর্ণাঢ্য প্যারেডে সালাম গ্রহণ করেন। প্রধান অতিথি তাঁর বক্তব্যে দেশ ও জাতি গঠনে ক্যাডেটদের অবদান উল্লেখ করে ক্যাডেটদের সার্বিক সফলতা ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।

অনুষ্ঠানে ফৌজদারহাট ক্যাডেট কলেজের প্রাক্তন ক্যাডেটগণ, স্থানীয় ফরমেশনের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাগণ, স্থানীয় বেসামরিক প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, ফৌজদারহাট ক্যাডেট কলেজের অধ্যক্ষ, শিক্ষকগণ এবং ক্যাডেটগণ উপস্থিত ছিলেন।
এমআই


Advertisement
Advertisement
Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝