সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
ইন্দোনেশিয়ায় ইউএন পিস কীপিং মিনিস্টারিয়াল-২০২৫-এ বাংলাদেশ প্রতিনিধিদল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৫, ৬:৪১ পিএম   (ভিজিট : ১৭৪)
ছবি: আইএসপিআর
X

ছবি: আইএসপিআর

দুই দিনের সফর শেষে ইন্দোনেশিয়া থেকে দেশে ফিরলেন ইউএন পিস কীপিং মিনিস্টারিয়াল-২০২৫ এর ২য় প্রস্তুতিমূলক সভায় অংশগ্রহণকারী সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার এর নেতৃত্বাধীন চার সদস্যের প্রতিনিধিদল।   

সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার  লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসান-এর নেতৃত্বে ৪ সদস্য বিশিষ্ট বাংলাদেশ প্রতিনিধি দল গত ৪ হতে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত ইন্দোনেশিয়াতে অনুষ্ঠিত  ইউএন পিস কীপিং মিনিস্টারিয়াল-২০২৫ এর ২য় প্রস্তুতি মূলক সভাতে অংশগ্রহণ করেন । 

ইউএন পিস কীপিং মিনিস্টারিয়াল বিশ্বব্যাপী শান্তিরক্ষা কার্যক্রমের ভবিষ্যৎ কৌশল ও চ্যালেঞ্জ মোকাবিলায় একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ফোরাম হিসেবে পরিচিত।ইউএন পিস কীপিং মিনিস্টারিয়াল-২০২৫ এর ২য়  প্রস্তুতি মূলক সভার  উদ্বোধনী অনুষ্ঠানে সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার বিশ্ব শান্তি রক্ষায় অন্যতম বৃহৎ শান্তিরক্ষী প্রেরণকারী দেশ হিসেবে বাংলাদেশ এর দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমের ভবিষ্যৎ কৌশল ও চ্যালেঞ্জ  সম্পর্কে মূল্যবান বক্তব্য প্রদান করেন ।

উক্ত বৈশ্বিক ফোরামে  বাংলাদেশের প্রতিনিধিত্ব করা এবং জাতিসংঘের আন্ডার সেক্রেটারী জেনারেল (ক্যাথারিন পোলার্ড) সহ অন্যান্য গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ব্যক্তিবর্গের সাথে  পারস্পরিক মতবিনিময়ের ফলে  বিশ্ব শান্তি প্রতিষ্ঠায়  বহির্বিশ্বে বাংলাদেশ এর ভাবমূর্তি আরো উজ্জ্বল হয়েছে। এছাড়াও,  অন্যান্য দেশের সাথে সহ-আয়োজক হিসাবে উক্ত ২য় প্রস্তুতিমূলক সভা আয়োজন এবং প্রতিনিধিত্ব করার মাধ্যমে বিশ্ব শান্তি রক্ষায় বাংলাদেশের অবস্থান  সুদৃঢ় হয়েছে।
এমআই


Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝