রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
প্লিজ এবার শান্ত হোনঃ আজহারী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৫, ৬:০৫ পিএম   (ভিজিট : ১৫৩)
ফাইল ছবি
X

ফাইল ছবি

ভারতে পালিয়ে থাকা শেখ হাসিনার অনলাইন ভাষণের ঘোষণায় ক্ষুব্ধ হয়ে গত  বুধবার ধানমন্ডির ৩২ নম্বরে ‘বুলডোজার মিছিল’ নামে ভাঙচুরের কর্মসূচি দেওয়া হয়েছিল। এরপর ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি ভেঙে বড় একটা অংশ গুঁড়িয়ে দেওয়া হয়। আগুন দেওয়া হয় সুধাসদনেও। 
এরপর এই ভাঙচুরের কর্মসূচি দেশের বিভিন্ন স্থানেও ছড়িয়ে পড়ে। গতকাল  বৃহস্পতিবারও ভাঙচুর-আগুনের এসব ঘটনা চলমান থাকে। দেশজুড়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িঘরে হামলা হয়েছে গত দুদিন।    

এ অবস্থায় আজ শুক্রবার সকালে ফেসবুকে একটি পোস্টে জনপ্রিয় ইসলামি বক্তা মিজানুর রহমান আজহারী লিখেছেন, মবোক্রেসি দেশকে অস্থিতিশীল অবস্থায়  নিয়ে যেতে পারে। এখানেই থেমে যাওয়া উচিত।

এই পোস্টের কমেন্টেই তিনি আরও লিখেছেন, এমন অদূরদর্শীপনায় যেন মত্ত না হই, যা আমাদের এগিয়ে চলার পথকে রুদ্ধ করে দেয়। কোথায় থামতে হবে এটা বোঝাও অনেকটা পথ পাড়ি দেওয়ার সহায়ক। দেশকে এগিয়ে নিতে চাইলে, অভ‍্যুত্থানের ফসল ঘরে তুলতে চাইলে— প্লিজ, এবার শান্ত হোন!

আ. দৈ/সাম্য


Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝