রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিকের নিয়োগ বাতিল হওয়া প্রার্থীদের বিক্ষোভে পুলিশের লাঠিচার্জ-জলকামান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৫, ৫:৩৬ পিএম   (ভিজিট : ১৬৪)
ছবিঃ সংগৃহীত
X

ছবিঃ সংগৃহীত

হাইকোর্টের রায়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগ বাতিল হওয়া প্রার্থীদের বিক্ষোভ সমাবেশে ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ ও জলকামান ব্যবহার করেছে পুলিশ। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে এ ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন।   

আদালতের রায়ের প্রতিবাদে এদিন সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে জড়ো হতে শুরু করেন চাকরিপ্রার্থীরা। তারা একটি মিছিল নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে চলে আসেন। এসময় পুলিশ তাদের বাধা দেয়। একপর্যায়ে তারা পুলিশের বাধা ডিঙিয়ে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকেন।

এ সময় পুলিশের সঙ্গে তাদের বাগ্‌বিতণ্ডা হয়। পরে পুলিশ লাঠিচার্জ ও জলকামান ব্যবহার করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। পুলিশকে ঘটনাস্থলে আহত এক নারীকে সিএনজিচালিত অটোরিকশায় করে হাসপাতালে নিয়ে যেতে দেখা গেছে।

গত বছরের ৩১ অক্টোবর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগের তৃতীয় ধাপে ৩ পার্বত্য জেলা বাদে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়। এতে ৬ হাজার ৫৩১ জন উত্তীর্ণ হন।

পরে এক রিটের শুনানি শেষে গত বছরের ১৯ নভেম্বর এই ছয় হাজার ৫৩১ জনের নিয়োগ কার্যক্রম ছয় মাসের জন্য স্থগিত করেন হাইকোর্ট। এ আদেশ স্থগিত চেয়ে প্রাথমিক শিক্ষা বিভাগ লিভ টু আপিলের আবেদন করলে গতকাল বৃহস্পতিবার আপিল বিভাগ এই রায় দেন।

এরপরই সচিবালয়ের সামনে অবস্থান নেন সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা। এ সময় নিরাপত্তা জোরদারের পাশাপাশি সচিবালয়ের সব গেট বন্ধ করে দেয়া হয়। পরে সচিবালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন নিয়োগপ্রাপ্ত শিক্ষকেরা। এ সময় নিয়োগ বাতিল করে রায় দেয়া বিচারপতিদের বিরুদ্ধে নানা স্লোগান দেন তারা। 

আ. দৈ/সাম্য


Advertisement
Advertisement
Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝