সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের নামফলক ভাঙলো শিক্ষার্থীরা
ঢাবি প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৫, ১:৩২ এএম  আপডেট: ০৭.০২.২০২৫ ১:৫২ এএম  (ভিজিট : ৪২৭)
ছবি: প্রতিবেদক
X

ছবি: প্রতিবেদক

ফ্যাসিস্ট হাসিনার পতনের পর থেকেই দেশে শেখ পরিবারের সদস্যদের নামে নামকরণ করা স্থাপনা, ভাস্কর্যসহ সব জায়গা থেকে তাদের নাম-চিহ্ন মুছে ফেলতে শুরু করেছে ছাত্র-জনতা। এরই ধারাবাহিকতায় কয়েকদিন ধরেই বিশ্ববিদ্যালয়গুলোতে তাদের নামে থাকা হল, প্রশাসনিক ভবনের নতুন নামকরণের উদ্যোগ নিয়েছে  শিক্ষার্থীরা। 

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকাল থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের(ঢাবি) মেয়েদের  বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের নেমপ্লেট খুলে ফেলা ও দ্রুত নাম  পরিবর্তনের জন্য হলের শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা বিরাজ করে। এরই ধারাবাহিকতায় রাত আনুমানিক ১০.৪০ এর দিকে হলটির শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিতে দিতে বেড়িয়ে আসে এবং মূল ফটকের নেমপ্লেটটি ভাঙার চেষ্টা করে। 

এসময় তারা 'স্বৈরাচারের ঠিকানা  এই বাংলায় হবে না' সহ বিভিন্ন স্লোগান দেয়। কিছু শিক্ষার্থী  লাঠি দিয়ে দেয়ালে বসানো বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব নামটি খুলে ফেলে। সর্বশেষ তথ্যানুযায়ী রাত প্রায় ১২.৪০ পর্যন্ত মেয়েরা হলগেটে অবস্থান করছে এবং তাদের দাবি খুব দ্রুত হলটির নাম পরিবর্তন করা।

উল্লেখ্য, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেয়ের ৫টি হলের মধ্যে অন্যতম একটি হল। ২০০০ সালের ১৮ সেপ্টেম্বর হলের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয় এবং ২০০১ সালের ০৭ মে হলটি উদ্বোধন করেন তৎকালীন  প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হলটি নিউ মার্কেট ও বিজিবি ৩নং গেটের মাঝামাঝি স্থানে অবস্থিত।

আ./দৈ/সাম্য





Advertisement
Advertisement
Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝