রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
বিপন্ন প্রজাতির ১১ মুখপোড়া হনুমান উদ্ধার, গ্রেপ্তার তিন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৫, ৭:০২ পিএম  আপডেট: ০৬.০২.২০২৫ ৭:৩০ পিএম  (ভিজিট : ১৩১)
X

পাচারকারীদের কবল থেকে রক্ষা নেই বন্য প্রাণীদেরও। রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে বিপন্ন প্রজাতির ১১ টি মুখপোড়া হনুমান উদ্ধার করেছে ডিবি-ওয়ারী বিভাগ। সময়  বন্যপ্রাণী পাচারকারী চক্রের তিন সক্রিয় সদস্যকেও গ্রেপ্তার করে ডিএমপির গোয়েন্দারা।








গ্রেফতারকৃতরা হলেন, এমরান হোসেন (২৮), মোঃ সোহাগ (৩৯) ও  মোঃ আসিফ (২৩)।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি ২০২৫খ্রি.) সকাল আনুমানিক ৯টায়  যাত্রাবাড়ী থানার মাতুয়াইল এলাকায় অভিযান পরিচালনা চালিয়ে  তাদের গ্রেফতার করে ডিবি-ওয়ারী বিভাগ। 

ডিবি-ওয়ারী  সূত্রে জানায়, একটি পাচারকারী চক্রের কিছু সদস্য বিপন্ন প্রজাতির কিছু বন্যপ্রাণী পাচার করার জন্য যাত্রাবাড়ী এলাকা হয়ে যাচ্ছে  এমন তথ্যের উপর ভিত্তি মাতুয়াইল এলাকায় অভিযান পরিচালনা করে বিপন্ন প্রজাতির ১১টি মুখপোড়া হনুমান উদ্ধারসহ সেই পাচারকারী চক্রের তিন সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়।

ডিবি সূত্র আরও জানায়, গ্রেফতারকৃতরা একটি সংঘবদ্ধ বন্যপ্রাণী পাচারকারী চক্রের সক্রিয় সদস্য। তারা হনুমানগুলো চট্টগ্রামের পার্বত্য এলাকা থেকে সংগ্রহ করে ঢাকা হয়ে সাতক্ষীরা সীমান্ত দিয়ে পাচারের জন্য নিয়ে যাচ্ছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

গ্রেফতারকৃতদের ভ্রাম্যমান আদালতে উপস্থাপন করা হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট বন্যপ্রাণী সংরক্ষণ নিরাপত্তা আইন ২০১২ এর ৬(১) ও ১২(১) ধারা, একই আইনের ৩৪ (খ) এবং ৩৯ ধারা মতে এমরান হোসেনকে তিন মাসের বিনাশ্রাম কারাদণ্ড, বিশ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড, মোঃ সোহাগকে ২১  দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং মোঃ আসিফকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। 









উদ্ধারকৃত মুখপোড়া হনুমানগুলোকে যথাযথ প্রক্রিয়ায় বন অধিদপ্তরের বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ,ঢাকার কাছে হস্তান্তর করা হয়েছে।

এমআই



Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝