রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
খোয়া যাওয়া ১০৬ টি মোবাইল ফোন ফেরত পেলো মালিকরা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৫, ৫:২৩ পিএম  আপডেট: ০৬.০২.২০২৫ ৫:৪৬ পিএম  (ভিজিট : ১৬৮)
X

বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া ১০৬ টি মোবাইল ফোনসেট উদ্ধার করে প্রকৃত মালিকদের বুঝিয়ে দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের তেজগাঁও শিল্পাঞ্চল জোনের তেজগাঁও শিল্পাঞ্চল থানা ও হাতিরঝিল থানা পুলিশ। এর মধ্যে তেজগাঁও শিল্পাঞ্চল থানা ৬৫টি ও হাতিরঝিল থানা ৪১টি মোবাইল ফোন প্রকৃত মালিকদের নিকট বুঝিয়ে দেয়।

আজ বৃহস্পতিবার তেজগাঁও শিল্পাঞ্চল জোনের সহকারী পুলিশ কমিশনারের কার্যালয়ে তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মোঃ ইবনে মিজান এর উপস্থিতিতে উদ্ধারকৃত মোবাইল ফোন সেটগুলো প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করা হয়। 

ডিএমপির তেজগাঁও বিভাগ জানায়, তেজগাঁও বিভাগের তেজগাঁও শিল্পাঞ্চল জোনের অন্তর্গত দুটি থানার (তেজগাঁও শিল্পাঞ্চল ও হাতিরঝিল থানা) মোবাইল উদ্ধার টিম কর্তৃক জানুয়ারি  মাসে মোট ১০৬টি মোবাইল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মোবাইল ফোনগুলোর আনুমানিক বাজারমূল্য ২২ লক্ষ টাকা। বিভিন্ন কারণে মোবাইল ফোন হারিয়ে যাওয়ার ঘটনায় মোবাইল ফোন মালিকদের সাধারণ ডায়েরির (জিডি) প্রেক্ষিতে তথ্য-প্রযুক্তির সহায়তায় গত এক মাসে মোবাইল ফোন সেটগুলো উদ্ধার করা হয়। 

তেজগাঁও বিভাগ সূত্রে আরও জানা যায়, জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে তেজগাঁও শিল্পাঞ্চল জোনের সহকারী পুলিশ কমিশনার রব্বানী হোসেন তেজগাঁও শিল্পাঞ্চল জোনের অন্তর্গত থানা (তেজগাঁও শিল্পাঞ্চল এবং হাতিরঝিল থানা) নিয়ে দুটি মোবাইল ফোন উদ্ধার টিম গঠন করে এক মাসে ১০০টি মোবাইল ফোন উদ্ধারের পরিকল্পনা গ্রহণ করেন। 

এ সময় উপ-পুলিশ কমিশনার মোঃ ইবনে মিজান বলেন, আমাদের মোবাইল ফোন উদ্ধার কার্যক্রম আরো ব্যাপকভাবে বৃদ্ধি করার পরিকল্পনা রয়েছে। তেজগাঁও বিভাগের ছয়টি থানাতেই মোবাইল ফোন উদ্ধার টিম গঠন করে হারানো মোবাইল ফোন প্রকৃত মালিকদের নিকট দ্রুততম সময়ে ফিরিয়ে দেয়ার আন্তরিক প্রচেষ্টা অব্যাহত থাকবে।  

হারিয়ে যাওয়া মোবাইল ফোন সেটগুলো দ্রুততম সময়ে ফিরে পেয়ে উচ্ছ্বসিত মোবাইল ফোন মালিকরা পুলিশের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।  
এমআই


Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝