রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
হাসিনা ইস্যুতে ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৫, ৫:০৯ পিএম   (ভিজিট : ১৮৮)
ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনার পবন বাধে। ছবি: সংগৃহীত
X

ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনার পবন বাধে। ছবি: সংগৃহীত

ঢাকায় নিযুক্ত ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনার পবন বাধেকে তলব করেছে বাংলাদেশ। ভারতে বসে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ভাষণ দেয়া বন্ধ করার পদক্ষেপ নিতে তাকে অনুরোধ করা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রাণালয় ভারত সরকারকে অবিলম্বে পারস্পরিক শ্রদ্ধা ও বোঝাপড়ার চেতনায় যথাযথ ব্যবস্থা নেয়ার জন্য অনুরোধ করেছে।

বাংলাদেশে অস্থিতিশীলতা সৃষ্টিকারী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন প্ল্যাটফরমে ক্রমাগত মিথ্যা ও বানোয়াট মন্তব্য ও বিবৃতি দেওয়ায় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ভারত সরকারের কাছে তীব্র প্রতিবাদ জানিয়েছে।

আজ বৃহস্পতিবার ঢাকায় ভারতীয় হাইকমিশনারের কাছে একটি প্রতিবাদলিপি হস্তান্তর করা হয়েছে। এদিন বিকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সমসাময়িক বিষয় নিয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

তিনি বলেন, ভারতে থাকাকালীন সামাজিক মিডিয়া এবং অন্যান্য যোগাযোগ ব্যবহার করে এই ধরনের মিথ্যা, বানোয়াট এবং উসকানিমূলক বিবৃতি দেয়া থেকে তাকে (শেখ হাসিনা) বিরত রাখতে বলা হয়েছে।

শেখ হাসিনার উসকানিমূলক এই ধরনের বক্তব্য বাংলাদেশের জনগণের অনুভূতিতে আঘাত করছে বলে জানিয়েছে মন্ত্রণালয়। তার এই ধরনের কর্মকাণ্ড বাংলাদেশের প্রতি একটি শত্রুতামূলক কাজ হিসেবে বিবেচিত এবং দুই দেশের মধ্যে একটি সুস্থ সম্পর্ক স্থাপনের প্রচেষ্টার জন্য সহায়ক নয়।


আ.দৈ/এআর 



Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝