রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
অবৈধ ভারতীয় অভিবাসীদের হাতকড়া-শিকল পরিয়ে ফেরত পাঠাল আমেরিকা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৫, ৪:৫৩ পিএম   (ভিজিট : ২৩৫)
ছবিঃ অনলাইন
X

ছবিঃ অনলাইন

বৈধ কাগজপত্র না থাকায় হাতকড়া ও পায়ে শিকল পরিয়ে প্রথম দফায় আমেরিকা থেকে ফেরত পাঠানো হয়েছে ১০৪ জন ভারতীয়কে। তারা সেখানে অবৈধভাবে বসবাস করছিলেন। এদের মধ্যে পাঞ্জাব, গুজরাট এবং মহারাষ্ট্রের বাসিন্দারা রয়েছেন। 

ভারতীয় সংবাদসংস্থা পিটিআই জানায়, গতকাল বুধবার বিকেলে পাঞ্জাবের অমৃতসরে এসব অবৈধ অভিবাসীদের নিয়ে নামে আমেরিকার সি-১৭ বিমান। অমৃতসর বিমানবন্দরে নামার পর তাদের বাঁধন খোলা হয়। এরপর তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়। খবরে বলা হয়, ওই অবৈধবাসীরা অতীতে কোনো অপরাধমূলক কাজ করেছিলেন কি না, তা খতিয়ে দেখার জন্য বিমানবন্দরের টার্মিনাল ভবনের ভেতরে মোতায়েন ছিলেন পাঞ্জাব পুলিশসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার তদন্তকারীরা। 

অবৈধ অভিবাসীদের নিয়ে অমৃতসরের শ্রী গুরু রামদাসজি বিমানবন্দরে অবতরণ করে মার্কিন সেনাবাহিনীর সি-১৭ বিমান। বিমানটি গত মঙ্গলবার টেক্সাস থেকে রওনা দিয়েছিল। এই অবৈধ অভিবাসীদের মধ্যে ২৫ জন নারী এবং ১২ জন নাবালকও রয়েছেন। তাদের মধ্যে কনিষ্ঠতম সদস্যের বয়স চার বছর।

তবে অবৈধবাসী বলে যাদের চিহ্নিত করা হচ্ছে, তাদের উপযুক্ত নথি দেখতে চেয়েছে নয়াদিল্লি। তাদের নাগরিকত্ব সম্পর্কে নিশ্চিত হওয়ার পরেই ভারতে তাদের গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে। সূত্র : দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।

আ. দৈ/সাম্য


Advertisement
Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝