রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
কলকাতা বিমানবন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ড
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৫, ৪:১৪ পিএম  আপডেট: ০৫.০২.২০২৫ ৪:১৯ পিএম  (ভিজিট : ১৭৭)
কলকাতা বিমানবন্দরের একটি অংশে অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে। ছবি: সংগৃহীত
X

কলকাতা বিমানবন্দরের একটি অংশে অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে। ছবি: সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা বিমানবন্দরে আগুন লাগার খবর পাওয়া গেছে। জানা যায়, ঝালাইয়ের কাজ চলাকালীন বিমানবন্দরের একটি ফ্লেক্সে আগুন ধরে যায় এবং বেশ কিছুটা অংশে তা ছড়িয়ে পড়ে।

স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, কলকাতা বিমানবন্দরের একটি অংশে ঝালাইয়ের কাজ চলছিল।আজ বুধবার (৫ ফেব্রুয়ারি) সকালে সেখান থেকেই আগুনের ফুলকি ছড়িয়ে পড়ে নিকটবর্তী ফ্লেক্সে। আচমকা দাউ দাউ করে জ্বলে ওঠে ফ্লেক্স। সেখান থেকে আশপাশের জিনিসপত্রেও আগুন ছড়িয়ে পড়ে। 

বিমানবন্দর সূত্রে খবর, আবর্জনা ফেলার জায়গায় আগুন ছড়িয়ে পড়েছিল। এতে বিমানের ওঠা-নামায় সমস্যা হয়নি। তবে সংশ্লিষ্ট কেউ কেউ বলছেন, বিমানবন্দরের মালপত্র রাখার জায়গায় আগুন ধরে গিয়েছিল। কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
 
আগুন লাগার পরপরই ফায়ার সার্ভিসে খবর দিয়েছিল বিমানবন্দর কর্তৃপক্ষ। সেই মতো দমকলের একটি ইঞ্জিন পাঠানো হয় কলকাতা বিমানবন্দরে। 

কিন্তু তাদের কাজ শুরুর আগেই বিমানবন্দরের কর্মীদের প্রায় ১৫ মিনিটের চেষ্টায় আগুন নেভানো সম্ভব হয়েছে বলে জানা গেছে।
 
উল্লেখ্য, বুধবার থেকে কলকাতায় শুরু হচ্ছে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন (বিজিবিএস)। ৪০টি দেশের ২০০ জন প্রতিনিধিসহ পাঁচ হাজার বিশিষ্ট ব্যক্তি অংশ নেবেন এই সম্মেলনে। ইতোমধ্যে তারা কলকাতায় আসতে শুরু করেছেন। 
 
তবে এর মধ্যেই বিমানবন্দরে এই অগ্নিকাণ্ড বাড়তি উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায়। যদিও আগুন বেশিক্ষণ স্থায়ী হয়নি। সূত্র: আনন্দবাজার

আ. দৈ/এএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝