রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
শহীদ আবু সাঈদকে নিয়ে কটূক্তি, মানহানি মামলায় তাপসীর বিচার শুরু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৫, ৪:৫৩ পিএম   (ভিজিট : ২৩০)
ছবিঃ অনলাইন
X

ছবিঃ অনলাইন

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ আজ মঙ্গলবার অভিযোগ গঠনের আদেশ দেন। মামলার বাদীপক্ষের আইনজীবী খাদেমুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।

সাময়িক বরখাস্তকৃত লালমনিরহাটের সহকারী কমিশনার তাপসী তাবাসসুমের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ আবু সাঈদকে নিয়ে চরম অবমাননাকর কটূক্তির অভিযোগে দায়ের করা মানহানির মামলায় আজ মঙ্গলবার   অভিযোগ গঠন বিষয়ে শুনানির দিন ছিল। আইনজীবী খাদেমুল ইসলাম বলেন, তাপসীকে মামলা থেকে অব্যাহতি দেয়ার জন্য আবেদন করছিল আসামিপক্ষ। আবেদনটি নাকচ হয়। তাপসীর বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। এই আদেশের মধ্য দিয়ে মামলার বিচারকাজ শুরু হলো। অভিযোগ গঠনের শুনানির সময় আদালতে উপস্থিত ছিলেন জামিনে থাকা তাপসী।

মানহানি মামলায় জামিন পেলেন বরখাস্ত সহকারী কমিশনার তাপসী তাবাসসুম
তাপসীর বিরুদ্ধে গত বছরের ৮ অক্টোবর ঢাকার সিএমএম আদালতে মানহানির মামলাটি করেন গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ। আদালত মামলাটি আমলে নিয়ে তাপসীকে গত বছরের ২৮ নভেম্বর হাজির হওয়ার জন্য সমন জারি করেছিলেন। ধার্য তারিখে আদালতে হাজির হয়ে জামিন নেন তাপসী।

লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার (নির্বাহী ম্যাজিস্ট্রেট) থাকাকালে তাপসী ফেসবুক একটি পোস্ট দেন। এই পোস্ট নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা হয়। এরপর তাঁকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়। পরে তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে বিভাগীয় মামলা করার সিদ্ধান্ত হয়। তাঁর দেশত্যাগে নিষেধাজ্ঞার সিদ্ধান্ত নেয় জনপ্রশাসন মন্ত্রণালয়।

আ. দৈ/সাম্য


Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝