রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ওমরাহতে গিয়ে ‘ভিক্ষাবৃত্তি’, ১০ পাকিস্তানি গ্রেপ্তার
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৫, ৭:২০ পিএম   (ভিজিট : ২০১)
X

ওমরাহ ভিসায় গিয়ে ভিক্ষা করার অভিযোগে ১০ পাকিস্তানিকে ফেরত পাঠিয়েছে সৌদি আরব। পরে রোববার করাচির জিন্নাহ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাদের গ্রেপ্তার করেছে ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি (এফআইএ)। খবর জিও নিউজের 

এফআইএ'র একজন মুখপাত্রের বরাত দিয়ে জিও নিউজের খবরে বলা হয়েছে, ওমরাহ ভিসায় সৌদি আরবে যাওয়ার পর গ্রেপ্তারকৃতরা ভিক্ষা করছিলেন। তারা রাজানপুর, কাশমুর, নাউশাহরো, ফেরোজ, লাহোর, পেশাওয়ার, মোহমান্দ এবং লারকানার বাসিন্দা।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানান এফআইএ'র কর্মকর্তা। সেইসঙ্গে বিদেশে কেউ যেন বিভিন্ন ভিসায় ভিক্ষা করতে যেতে না পারে তা ঠেকাতে পাকিস্তানের সব বিমানবন্দরে কড়া যাচাই বাছাই নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে ২০২৪ সালের নভেম্বরে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি এবং সৌদি রাষ্ট্রদূত নওয়াফ বিন সাঈদ আহমেদ আল মালিকির বৈঠকের পর পাকিস্তান সরকার এক্সিট কন্ট্রোল লিস্টে চার হাজার ৩০০ ভিক্ষুকের নাম তালিকাভুক্ত করে।

আ. দৈ/ এএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝