বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,
১২ কার্তিক ১৪৩৩
ই-পেপার

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
মতিউরের মেয়ে ঈপ্সিতার আয়কর নথি জব্দসহ দেশত্যাগে নিষেধাজ্ঞা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৫, ৬:৫০ পিএম   (ভিজিট : ২১৮)
 ফাইল ছবি
X

ফাইল ছবি

ছাগলকাণ্ডে আলোচিত মতিউর রহমানের মেয়ে ফারজানা রহমান ঈপ্সিতার আয়কর নথি জব্দসহ দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। সোমবার দুদকের আবেদনের প্রেক্ষিতে ঢাকা মহানগরের সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব এ আদেশ দেন।

নিষেধাজ্ঞা আবেদনে বলা হয়, ফারজানা রহমানের দাখিলকৃত সম্পদ বিবরণীতে মিথ্যা ও ভিত্তিহীন ২ কোটি ৪৫ লাখ ৩৪ হাজার ৬১১ কোটি টাকা মূল্যমানের সম্পত্তির তথ্য গোপন করার এবং জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৫৩ কোটি ৪১ লাখ ৩৮ হাহার ৩৯৩ টাকার মূল্যমানের সম্পত্তি অর্জন করে ভোগ দখলে রাখার অপরাধে দুর্নীতি দমন কমিশন আইনে মামলা করা হয়েছে।

আদালত সূত্রে জানা গেছে, তিনি বর্তমানে দেশে অবস্থান করছেন। তাই সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামি ফারজানা রহমান ইঙ্গিতার বিদেশ গমন রহিত করা আবশ্যক। এ ছাড়া পৃথক আবেদনে ঈপ্সিতার ২০১৩-১৪ সাল থেকে ২০২৩-২৪ সাল পর্যন্ত মূল আয়কর নথি জব্দের আবেদন করে দুদক। আদালত তা মঞ্জুর করেন।

আ. দৈ/এএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝