রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
অটোরিকশা চালক হত্যা: সালমান-আনিসুলসহ সাতজন রিমান্ডে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৫, ৫:৫১ পিএম   (ভিজিট : ১৭৫)
 সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হক। কোলাজ
X

সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হক। কোলাজ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর বাড্ডা থানার অটোরিকশা চালক হাফিজুল শিকদার হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সালমান এফ রহমানসহ সাত জনের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন ঢাকার একটি আদালত।

রিমান্ডে যাওয়া অন্যরা হলেন- সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, সাবেক মেয়র আতিকুল ইসলাম, সাবেক বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিক ও বাড্ডা থানা শ্রমিক লীগের সহ-সভাপতি গোলাম সারোয়ার পিন্টু।

আজ তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা (আইও) সিআইডি’র ইন্সপেক্টর রিদুয়ানুল হক তাদের পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আসামি পক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিন চেয়ে আবেদন করেন। রাষ্ট্রপক্ষে পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে শুনানি করেন। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি এম ফারহান ইশতিয়াক তাদের জামিন আবেদন নামঞ্জুর করে প্রত্যেকের  দুই দিনের করে রিমান্ড মঞ্জুর করেন।

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, গত ২০ জুলাই রাজধানীর বাড্ডা থানাধীন এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেন অটো রিকশাচালক হাফিজুল শিকদার। ওই দিন বিকেল ৩টায় আসামিদের ছোড়া গুলিতে তিনি ঘটনাস্থলে নিহত হন। এ ঘটনায় তার আবু বক্কর সিদ্দিক গত ২১ আগস্ট রাজধানীর বাড্ডা থানায় হত্যা মামলা করেন।


আ. দৈ/এএস








Advertisement
Advertisement
Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝