রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
তরুণদের সম্পৃক্ততা জোরদারে বাংলাদেশ সফরে ডাচ রাষ্ট্রদূত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৫, ৫:১৮ পিএম  আপডেট: ০৩.০২.২০২৫ ৫:৪৭ পিএম  (ভিজিট : ২১২)
X

তরুণদের কর্মসংস্থান ও উদ্যোক্তাদের শক্তিশালী করার উপায় অনুসন্ধানে বর্তমানে বাংলাদেশ সফর করছেন নেদারল্যান্ডসের যুব, শিক্ষা ও কর্ম বিষয়ক রাষ্ট্রদূত জুরিয়ান মিডেলহফ।

নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত বলেন, 'তরুণদের কর্মসংস্থান ও উদ্যোক্তা সৃষ্টির মাধ্যমে নেদারল্যান্ডস কীভাবে অবদান রাখছে তা তুলে ধরার জন্য এই গুরুত্বপূর্ণ সময়ে বাংলাদেশ সফর করতে পেরে আমি খুবই উচ্ছ্বসিত।’

সোশ্যাল বিজনেস ইয়ুথ সামিটে মিডেলহফ প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন।

আলোচনায় তিনি নেদারল্যান্ডসের 'ইয়ুথ অ্যাট হার্ট' কৌশল এবং বাংলাদেশে উদ্যোক্তাদের সহায়তায় গৃহীত উদ্যোগ নিয়ে আলোচনা করেন।

মিডেলহফ সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় অর্থবহ তরুণদের অংশগ্রহণ বাড়ানোর বিষয়ে আলোচনা করার জন্য যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের সঙ্গেও সাক্ষাত করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় ঘুড়ে দেখার সময় তিনি ছাত্রদের সঙ্গেও কথা বলেন। দেয়ালের গ্রাফিতির আকর্ষণীয় গল্পগুলো সম্পর্কে জানার চেষ্টাও করেন তিনি। গ্রাফিতিগুলো গত জুলাইয়ের ছাত্র বিক্ষোভের স্মৃতিগুলোকে তুলে ধরে।

তিনি দৃক গ্যালারির 'এ জার্নি থ্রু জুলাই' শীর্ষক প্রদর্শনীও পরিদর্শন করেন। সেখানে তিনি গণমাধ্যম, সাংবাদিকতা এবং বাংলাদেশের ভবিষ্যতের জন্য তাদের প্রত্যাশা নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন।

ডাচ রাষ্ট্রদূত অংশীজনদের আয়োজনে একটি নৈশভোজেও অংশ নেন। তরুণদের যথাযথ চাকরির সুযোগ নিশ্চিত করার ক্ষেত্রে মূল চ্যালেঞ্জগুলো দূর করা, শিক্ষা এবং শ্রম বাজারের মধ্যে বৈষম্য দূর করা, জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং নীতি নির্ধারণে যুবকদের জড়িত করার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা হয়।

দূতাবাস জানিয়েছে, তরুণদের গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে স্বীকৃতি দিয়ে ঢাকাস্থ ডাচ দূতাবাস যুব উন্নয়নের প্রতি তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। এ কারণে নেদারল্যান্ডসের তরুণদের জন্য বিশেষ দূত এবং তাদের উন্নয়ন নীতিতে 'ইয়ুথ অ্যাট হার্ট' কৌশল রয়েছে।

আ. দৈ/এএস





Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝