সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
সেনাপ্রধানের সঙ্গে সাক্ষাৎ করলেন মালাউই ডিফেন্স ফোর্স কমান্ডার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৫, ৫:৩৮ পিএম   (ভিজিট : ১৮৭)
ছবি: সংগৃহীত
X

ছবি: সংগৃহীত

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন মালাউই ডিফেন্স ফোর্স কমান্ডার জেনারেল পল ভেলেন্তিনো ফিরি। সোমবার (৩ ফেব্রুয়ারি) ঢাকা সেনানিবাসে সেনাসদরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয় বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

সাক্ষাৎকালে দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে বিদ্যমান সুসম্পর্ক, পারস্পরিক সহযোগিতা ও ভবিষ্যৎ সম্পর্কোন্নয়নের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। সেনাবাহিনী প্রধান মালাউই ডিফেন্স ফোর্স কমান্ডারকে বাংলাদেশ সফরের জন্য ধন্যবাদ জানান।

সেনাবাহিনী প্রধানের সঙ্গে সাক্ষাতের আগে জেনারেল ফিরি শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন এবং শ্রদ্ধা নিবেদন করেন। পরে সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে। তিনি সেখানে একটি গাছের চারা রোপণও করেন।

উল্লেখ্য, ২ ফেব্রুয়ারি ২০২৫ মালাউই ডিফেন্স ফোর্স কমান্ডার পাঁচ দিনের সরকারি সফরে বাংলাদেশে আসেন। সফরকালে তিনি ন্যাশনাল ডিফেন্স কলেজ, ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ, বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং (বিপসট), কক্সবাজার এরিয়া এবং এফডিএমএন ক্যাম্পসহ বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন স্থাপনা পরিদর্শন করবেন।

এই সফর বাংলাদেশ ও মালাউইয়ের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা ও কূটনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সহায়ক হবে বলে আশা করা যাচ্ছে।

আ. দৈ./ সাধ








Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝