রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
পানামা দিয়ে প্রথম সরকারি সফর শুরু মার্কো রুবিওর
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ২ ফেব্রুয়ারি, ২০২৫, ৭:৩৪ পিএম   (ভিজিট : ১২৪)
ছবিঃ অনলাইন
X

ছবিঃ অনলাইন

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও তার প্রথম সরকারি বিদেশ সফর শুরু করেছেন পানামা দিয়ে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পানামা খাল দখলে নেয়ার হুঁশিয়ারিতে কিছুটা বিস্মিত যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের মিত্র দেশটি।

এই সফরে আঞ্চলিক পাঁচটি দেশে যাবেন রুবিও। তিনি পানামার কৌশলগত জলপথ পরিদর্শন করবেন এবং আজ রোববার প্রেসিডেন্ট হোসে রাউল মুলিনোর সঙ্গে সাক্ষাৎ করবেন।

গত শুক্রবার ওয়াল স্ট্রিট জার্নালে এক কলামে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী লেখেন, পররাষ্ট্রমন্ত্রী হিসেবে আমার প্রথম বিদেশ সফর এই অঞ্চলের মধ্যেই সীমিত রাখা কোনো আকস্মিক ঘটনা নয়।

পানামা খাল আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরের মধ্যকার একটি গুরুত্বপূর্ণ সংযোগপথ। যুক্তরাষ্ট্রের মোট কনটেইনার পরিবহনের ৪০ শতাংশ এ পথ দিয়েই যায়। এই খাল ১৯৯৯ সালের শেষ দিকে যুক্তরাষ্ট্র পানামার কাছে হস্তান্তর করেছিল। ট্রাম্পের দাবি, চীন আশপাশের বন্দরগুলোতে বিনিয়োগের মাধ্যমে খালের ওপর অতিরিক্ত নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে।  

গত মাসে অভিষেক ভাষণে ডোনাল্ড ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র পানামা খাল ফিরে পাবে। গত শুক্রবারও তিনি তার অবস্থান থেকে সরেননি। পানামা সম্পর্কে তিনি বলেন, তারা ইতিমধ্যে অনেক কিছু করার প্রস্তাব দিয়েছে, কিন্তু আমরা মনে করি, এটি ফিরিয়ে নেয়া যথাযথ হবে।

ট্রাম্প অভিযোগ করেন, চীনা ভাষার সাইনবোর্ড সরিয়ে ফেলছে পানামা। খালের বিষয়ে চুক্তি লঙ্ঘন হয়েছে, এমনটি ঢাকতেই তারা এমনটি করেছে। তিনি সাংবাদিকদের বলেন, দায়িত্বে থাকা ভদ্রলোকের সঙ্গে আলোচনা করতে যাচ্ছেন মার্কো রুবিও।

রুবিওর এই সফর এমন এক সময়ে হচ্ছে, যখন ট্রাম্প কানাডা, মেক্সিকো ও চীনের ওপর শুল্ক আরোপ করেছেন এবং প্রায় সব মার্কিন বিদেশি সহায়তা স্থগিত করেছেন যা আগ্রাসী পররাষ্ট্রনীতির ইঙ্গিত দেয়।

আ. দৈ/সাম্য


Advertisement
Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝