সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
শনিরআখড়ায় কুড়িয়ে পাওয়া বোতল বিস্ফোরণ, শিশুর কবজি বিচ্ছিন্ন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২ ফেব্রুয়ারি, ২০২৫, ৭:২০ পিএম  আপডেট: ০২.০২.২০২৫ ৮:০৯ পিএম  (ভিজিট : ১৬১)
X

রাজধানীর শনিরআখড়ায় বিস্ফোরণে ৮ বছর বয়সী এক শিশুর কবজি থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। নুর ইসলাম নামে গুরুতর আহত শিশুটিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য সেখান থেকে তাকে জাতীয় অর্থোপেডিক হাসপাতালে (পঙ্গু হাসপাতাল) পাঠিয়ে দেওয়া হয়। আজ রোববার বিকেল সাড়ে ৪টার দিকে শনিরআখড়া জাপানি বাজার ৪ নম্বর গলির একটি বাসায় এই ঘটনা ঘটে।

স্বজনা জানান, শিশুটির বাবা হৃদয় ওরফে টিপু রিকশাচালক। আর মা বিউটি আক্তার অন্যের বাসায় কাজ করেন। তাদের একমাত্র সন্তান নুর ইসলাম।

শিশুটির মা বিউটি আক্তার জানান, বিকেলে বাসার আশপাশে খেলছিল শিশুটি। তখন ময়লার ভাগাড় থেকে কুড়িয়ে পারফিউমের বোতলের মতো প্লাস্টিকের একটি বস্তু নিয়ে আসে। সেটি তার মাকে দেখায় এবং বলে, এটির ভেতর পানি দিলে আগুন জ্বলবে। তখন তার মা সেটি দ্রুত ফেলে দিতে বলে। তবে মায়ের কথা না শুনে সে নিজেই বাথরুমে গিয়ে সেটির ভেতর পানি ভরে এরপর রুমের সামনে খেলছিল। এ সময় বিকট শব্দে বিস্ফোরণ হয়। দৌড়ে এসে তিনি দেখেন শিশুটির ডান হাত কবজি থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। প্রচুর রক্তক্ষরণ হচ্ছে হাত থেকে। সঙ্গে সঙ্গে স্বজনরা তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসেন।

তিনি বলেন, যেই বস্তুটি নিয়ে এসেছিল সেটি অনেকটা পারফিউমের বোতলের মতো দেখতে। তবে আদতেও সেটি কি তিনি তা বলতে পারছেন না। বস্তুটি বাসায় রেখে এসেছেন।

২৪ ঘণ্টার মধ্যে আ. লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধের দাবি২৪ ঘণ্টার মধ্যে আ. লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধের দাবি
এদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকরা জানান, শিশুটির ডান হাতের কবজি থেকে প্রায় বিচ্ছিন্ন হয়ে গেছে। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। তার অবস্থা গুরুতর।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, ঘটনাটি সংশ্লিষ্ট কদমতলী থানা পুলিশকে অবগত করা হয়েছে। তারা ঘটনাটি তদন্ত করছে।


আ.দৈ/এএস





Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝