রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
কাল নয়, এখনই ব্যারিকেডের ডাক দিয়েছেন তিতুমীর শিক্ষার্থীরা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২ ফেব্রুয়ারি, ২০২৫, ৬:২৩ পিএম  আপডেট: ০২.০২.২০২৫ ৬:৪১ পিএম  (ভিজিট : ১৯৪)
ছবিঃ সংগৃহীত
X

ছবিঃ সংগৃহীত

শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ স্পষ্ট করে জানিয়েছেন যে, তিতুমীর কলেজকে কোনো বিশেষ সুবিধা দেয়ার সুযোগ নেই। পাশাপাশি, তিনি বলেছেন যে ৭টি কলেজকে আলাদা বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠার উদ্যোগ নেয়া হয়েছে। এ অবস্থায়, শিক্ষা উপদেষ্টার বক্তব্য প্রত্যাখ্যান করে আন্দোলনরত সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা আজই ‘বারাসাত ব্যারিকেড টু নর্থ সিটি’ কঠোরভাবে পালনের ঘোষণা দিয়েছেন।

রোববার (২ ফেব্রুয়ারি) কলেজটির শিক্ষার্থীদের সংগঠন তিতুমীর ঐক্যের পক্ষ থেকে এমন কর্মসূচি জানানো হয়েছে। সংগঠনটির ফেসবুক পেজে ঘোষণা দেয়া হয়েছে — ‘এখন মানে এখনই ব্যারিকেড। সবাই তাহবান্দে আসুন’, ‘দাবি আদায়ের এক পথ, রাজপথ রাজপথ’, ‘সবাই আমতলী মুভ করেন, সড়ক ও রেল অবরোধ হবে’, ‘কাল নয় আজই ব্যারিকেড হবে, এখন মানে এখনই। সবাই দ্রুত চলে আসুন’।

শিক্ষা উপদেষ্টার বক্তব্য প্রত্যাখ্যান করে আন্দোলনরত শিক্ষার্থী মেহেদি হাসান বলেন, আপনাদের (সরকারের) খামখেয়ালি আমাদের রাজপথে আন্দোলনে নামাতে বাধ্য করছে। আমাদের আন্দোলনের ফলে সৃষ্টি হওয়া জনদুর্ভোগের জন্য আপনারা দায়ী।

প্রসঙ্গত, সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে কয়েক মাস ধরে আন্দোলন চালিয়ে আসছিলেন প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। তারা মিছিল, সড়ক ও রেলপথ অবরোধ, স্মারকলিপি প্রদান, ক্লাস বর্জনসহ নানা কর্মসূচি পালন করেন। এই দাবির পরিপ্রেক্ষিতে শিক্ষা মন্ত্রণালয় একটি বিশেষ কমিটি গঠন করে সম্ভাব্যতা যাচাই-বাছাই করার উদ্যোগ নেয়। তবে সম্প্রতি এ বিষয়ে কোনো ইতিবাচক সাড়া না পাওয়ায় ২৯ জানুয়ারি বিকেল থেকে শিক্ষার্থীরা আমরণ অনশনের ঘোষণা দেন। এসময় তারা ৭ দফা দাবিও জানিয়েছেন। দাবিগুলো হচ্ছে 

১. তিতুমীর বিশ্ববিদ্যালয় রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়ে বিশ্ববিদ্যালয় একাডেমিক ক্যালেন্ডার প্রকাশ করতে হবে।

২. তিতুমীর বিশ্ববিদ্যালয় প্রশাসন গঠন করে ২০২৪-২৫ সেশনের ভর্তি কার্যক্রম পরিচালনা করতে হবে।

৩. শতভাগ শিক্ষার্থীর আবাসন ব্যবস্থা নিশ্চিতকরণ নতুবা অনতিবিলম্বে শতভাগ শিক্ষার্থীর আবাসিক খরচ বহন করতে হবে।

৪. ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে আন্তর্জাতিক মানসম্পন্ন ন্যূনতম দুটি বিষয় ‘আইন’ এবং ‘জার্নালিজম’ বিষয় সংযোজন করতে হবে।

৫. একাডেমিক কার্যক্রম পরিচালনার জন্য যোগ্যতাসম্পন্ন পিএইচডিধারী শিক্ষক নিয়োগ দিতে হবে।

৬. শিক্ষার গুনগতমান শতভাগ বৃদ্ধির লক্ষ্যে আসন সংখ্যা সীমিত করতে হবে।

৭. আন্তর্জাতিকমানের গবেষণাগার বিনির্মাণের লক্ষ্যে জমি ও আর্থিক বরাদ্দ নিশ্চিতকরণ করতে হবে।

আ. দৈ/সাম্য


Advertisement
Advertisement
Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝