রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
সুইজারল্যান্ডে আদানি গ্রুপের ৩১ কোটি ডলার বাজেয়াপ্ত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪, ১:০২ পিএম  আপডেট: ১৪.০৯.২০২৪ ১:১২ পিএম  (ভিজিট : ২০৯)
X

ভারতীয় ব্যবসায়িক গোষ্ঠী আদানি গ্রুপের ৩১ কোটি ডলার বাজেয়াপ্ত করেছে সুইজারল্যান্ড সরকার।
 
মার্কিন সংস্থা হিন্ডেনবার্গ রিসার্চ গত বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সুইজারল্যান্ডের সংবাদমাধ্যমকে উদ্বৃতক এক প্রতিবেদনে এই খবর প্রকাশ করে।

হিন্ডেনবার্গ জানিয়েছে, ২০২১ সালে বেআইনিভাবে শেয়ার ও অর্থ লেনদেন সংক্রান্ত এক তদন্তের প্রেক্ষিতে সুইজারল্যান্ডের ছয়টি ব্যাংকের বিভিন্ন অ্যাকাউন্টে থাকা ৩১ কোটি মার্কিন ডলার বাজেয়াপ্ত করেছে।  

সুইজারল্যান্ডের ৬টি ব্যাংকের বিভিন্ন অ্যাকাউন্টে ছিল ৩১ কোটি মার্কিন ডলার। সেই অ্যাকাউন্টগুলো থেকে এই অর্থ বাজেয়াপ্ত করেছে সেদেশের সরকার। ২০২১ সালে বেআইনিভাবে শেয়ার ও অর্থ লেনদেন সংক্রান্ত এক তদন্তের প্রেক্ষিতে এই পদক্ষেপ নিয়েছে সুইস কর্তৃপক্ষ।  

এই অ্যাকাউন্ট গুলো ছিল এক তাইওয়ানিজ ব্যক্তির যাকে আদানির লোক বলে ধারণা করা হচ্ছে। 
হিন্ডেনবার্গ দাবি করছে নিজের লোক দিয়ে আদানি গ্রুপ কীভাবে অস্বচ্ছ বিদেশি তহবিলে বিনিয়োগ করেছিলেন তা আদালতের প্রামাণিত হয়েছে।

তবে হিন্ডেনবার্গের এই দাবি উড়িয়ে আদানি গোষ্ঠী শুক্রবার বিবৃতিতে বলেছে, সুইস আদালতে কোনও মামলায় আমরা জড়িত নই। আমাদের সংস্থার কোনও অ্যাকাউন্ট কোনও কর্তৃপক্ষের মাধ্যমে বাজেয়াপ্ত করা হয়নি।


আ.দৈ/এআর 


Advertisement
Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝