রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
টঙ্গীতে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের ২য় দিন
যৌতুকবিহীন বিয়ে বাদ আসর
প্রকাশ: শনিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৫, ১:৪৬ পিএম  আপডেট: ০১.০২.২০২৫ ৪:৪৪ পিএম  (ভিজিট : ১৩২)
X

টঙ্গীর তুরাগ তীর লাখো মুসুল্লির সমাগমের মধ্য দিয়ে আজ শনিবার থেকে শুরু হলো বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। আগতদের জিকির আসকার, তসবিহ পাঠ ও আল্লাহু আকবার ধ্বনিতে মুখরিত ইজতেমা ময়দান ও এর আশপাশের এলাকা। 

আজ (শনিবার) বাদ ফজর আমবয়ানের মধ্য দিয়ে শুরু হয় এবারের ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় দিন। বাদ আসর অনুষ্ঠিত হবে এ আয়োজনের অন্যতম আকর্ষণ যৌতুকবিহীন বিয়ে।

ইজতেমার রেওয়াজ অনুযায়ী বয়ান মঞ্চের মিম্বরের কামরার পাশে শনিবার সকাল থেকেই যৌতুকবিহীন বিয়ের হবু দম্পতির নামের তালিকাভুক্তির কাজ শুরু হয় এবং তা চলে আসর নামাজের আগ পর্যন্ত।

হবু দম্পতির পরিবার  একটি করে সিরিয়ালের টোকেন পান রেজিস্ট্রারে নাম তালিকাভুক্তির পর । সবকিছু ঠিক  হওয়ার পর বয়ান মঞ্চ থেকেই এ বিয়ে পড়ানো হবে।

প্রথা অনুযায়ী কনের অনুপস্থিতিতে বর-কনের অভিভাবক এবং বর সশরীরে বিয়ের অনুষ্ঠানে যোগ দেন। বিয়ের আগে বর-কনের উদ্দেশ্যে বয়ান এবং বিয়ের পর বয়ান মঞ্চ থেকেই মোনাজাতের মাধ্যমে নব দম্পতিদের সুখ-সমৃদ্ধিময় জীবন কামনা করা হয়। পরে বর-কনের অভিভাবকরা বয়ান মঞ্চের আশপাশে উপস্থিত মানুষদের মধ্যে খেজুর বিতরণ করেন। ‘মোহর ফাতেমী’র নিয়মানুযায়ী এ বিয়েতে মোহরানা ধরা হয় দেড়শ’ তোলা রুপা বা এর সমমূল্যের অর্থ।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বাদ মাগরিব টঙ্গীর তুরাগ নদের তীরে ভারতের মাওলানা ইব্রাহিম দেওলার আম বয়ানের মধ্য দিয়ে বিশ্ব ইজতেমার ৫৮তম জমায়েত শুরু হয়। শুরায়ে নিজামের প্রথম পর্বের তিন দিনের এই ইজতেমায় লাখো মুসল্লি অংশ নিয়েছেন। ইজতেমা ময়দানে শুক্রবার (৩১ জানুয়ারি) দেশের বৃহৎ জুমার জামাত অনুষ্ঠিত হয়। এতে মুসল্লিদের ঢল নামে। 

ইজতেমার আয়োজকরা জানান, এবারের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব অনুষ্ঠিত হবে দুই ধাপে। এর মধ্যে ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত হবে প্রথম ধাপের ইজতেমা। এ ধাপে অংশগ্রহণ করবেন ৪১ জেলা ও ঢাকার একাংশের মুসল্লিরা। এরপর আগামী ৩ ফেব্রুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে দ্বিতীয় ধাপের ইজতেমা। এ ধাপে অংশ নেবেন ২২ জেলা ও ঢাকার বাকি অংশের মুসল্লিরা। দুই ধাপের আখেরি মোনাজাত হবে যথাক্রমে আগামী ২ ফেব্রুয়ারি ও ৫ ফেব্রুয়ারি।
এমআই


Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝