রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
মিয়ানমার ও ভারত থেকে এলো ৩০ হাজার মেট্রিক টন চাল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৩১ জানুয়ারি, ২০২৫, ৮:২০ পিএম   (ভিজিট : ১২৭)
X

জি টু জি ভিত্তিতে মিয়ানমার থেকে ২৩ হাজার মেট্রিক টন আতপচাল নিয়ে এমভি পিটিভি অ্যারোমা এবং উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ভারত থেকে আমদানিকৃত সাড়ে সাত হাজার মেট্রিক টন চাল নিয়ে এমভি আলফা জাহাজ দুটি যথাক্রমে চট্টগ্রাম এবং মংলা বন্দরে পৌঁছেছে।

আজ শুক্রবার খাদ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য ও জনসংযোগ কর্মকর্তা ইমদাদ ইসলাম এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, জাহাজে রক্ষিত চাল দ্রুত খালাসের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। 

এ ছাড়াও উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ভারত থেকে আমদানিকৃত আট হাজার ৫০০ এবং ১০ হাজার মেট্রিক টন চাল নিয়ে আরও দুটি জাহাজ শনিবার ও রোববার মংলা বন্দরে পৌঁছাবে বলেও জানিয়েছেন তিনি। 

এর আগে গত বুধবার ভারত ও মিয়ানমার থেকে আমদানি করা ৩৭ হাজার মেট্রিক টন চাল বাংলাদেশে এসেছে। এ চাল আমদানি করেছে খাদ্য অধিদফতর।

আ. দৈ/এএস




  বিষয়:   চাল  আমদানি 


Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝