রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
রাশিয়াকে দমাতে যুদ্ধবিমান মোতায়েন করেছে জাপান
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৩১ জানুয়ারি, ২০২৫, ৭:২৮ পিএম   (ভিজিট : ১৮৬)
ছবি: সংগৃহীত
X

ছবি: সংগৃহীত

রাশিয়ার সামরিক বিমান আন্তর্জাতিক জলসীমার ওপর দিয়ে উড়ার পর, পাল্টা প্রতিক্রিয়া হিসেবে যুদ্ধবিমান মোতায়েন করেছে জাপান। শুক্রবার এক সংবাদ সম্মেলনে টোকিওর শীর্ষ সরকারি মুখপাত্র ইয়োশিমাসা হায়াশি এ তথ্য নিশ্চিত করেন।

হায়াশি জানান, ওখোটস্ক সাগর ও জাপান সাগরের গভীর সমুদ্রের ওপর দিয়ে রাশিয়ার বোমারু বিমান ও যুদ্ধবিমান উড়তে দেখা গেছে। এ ঘটনায় জাপানের এয়ার সেলফ-ডিফেন্স ফোর্সের (ASDF) যুদ্ধবিমান মোতায়েন করা হয়েছে।

তিনি আরও বলেন, "রাশিয়ার সামরিক বাহিনী জাপানের আশপাশের এলাকায় নিয়মিত সক্রিয় থাকছে। তাদের সাম্প্রতিক উড়ানের উদ্দেশ্য স্পষ্ট নয়, তবে আমরা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি।"

এ ধরনের সামরিক কর্মকাণ্ড নিয়ে জাপান ইতিপূর্বেও কূটনৈতিকভাবে রাশিয়ার সঙ্গে আলোচনা করেছে। বিশেষ করে, গত বছর সেপ্টেম্বরে রাশিয়ার এক যুদ্ধবিমান জাপানের আকাশসীমায় অনুপ্রবেশ করেছিল বলে অভিযোগ করে টোকিও। তবে মস্কো এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে।

হায়াশি বলেন, "আমরা আমাদের আকাশসীমা রক্ষায় কঠোর টহল ও পর্যবেক্ষণ চালিয়ে যাব এবং প্রয়োজনীয় প্রতিক্রিয়া জানাব।"

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বৃহস্পতিবার টেলিগ্রামে জানায়, তাদের দুটি দূরপাল্লার বোমারু বিমান আন্তর্জাতিক জলসীমার ওপর দিয়ে উড়েছে। মন্ত্রণালয় প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, "টুপোলেভ-৯৫" মডেলের দুটি বিমান আট ঘণ্টারও বেশি সময় ধরে ফ্লাইট পরিচালনা করছে।

মস্কো দাবি করেছে, "রাশিয়ার অ্যারোস্পেস ফোর্সেসের সব ফ্লাইট আন্তর্জাতিক আকাশসীমা ব্যবহারের নিয়ম মেনেই পরিচালিত হয়।"

আ. দৈ./ সাধ






  বিষয়:   রাশিয়া  জাপান 


Advertisement
Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝