রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ভারতের কেরালায় ২৭ বাংলাদেশি গ্রেপ্তার
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৩১ জানুয়ারি, ২০২৫, ৭:০২ পিএম   (ভিজিট : ১৬৪)
ছবি: ইন্ডিয়া টুডে
X

ছবি: ইন্ডিয়া টুডে

ভারতের কেরালার কোচি অঞ্চলে অবৈধভাবে বসবাস ও কাজ করার অভিযোগে ২৭ জন বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৩১ জানুয়ারি) ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়।

স্থানীয় পুলিশের তথ্য অনুযায়ী, এর্নাকুলাম জেলার উত্তর পারাভুর এলাকায় এর্নাকুলাম গ্রামীণ পুলিশ ও সন্ত্রাস দমন স্কোয়াডের যৌথ অভিযানে তাদের আটক করা হয়।

পুলিশের দাবি, বাংলাদেশি নাগরিকরা পশ্চিমবঙ্গ থেকে আসা অভিবাসী শ্রমিকদের ছদ্মবেশে বিভিন্ন এলাকায় কাজ করছিল। বর্তমানে তাদের ব্যাপক জিজ্ঞাসাবাদ চলছে বলে জানিয়েছেন পুলিশের এক শীর্ষ কর্মকর্তা।

ইন্ডিয়ান এক্সপ্রেস আরও জানিয়েছে, চলমান বিশেষ অভিযান ‘অপারেশন ক্লিন’-এর অংশ হিসেবে তাদের গ্রেপ্তার করা হয়েছে। এর আগে, দুই সপ্তাহ আগে একই জেলার এর্নাকুলাম এলাকায় ২৮ বছর বয়সী তাসলিমা বেগম নামে এক বাংলাদেশি নারীকে গ্রেপ্তারের পর থেকেই অভিযান জোরদার করা হয়।

আ. দৈ./ সাধ






  বিষয়:   ভারত  বাংলাদেশ 


Advertisement
Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝