রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ইসরাইলের হামলায় আরও দুই ফিলিস্তিনি নিহত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৩১ জানুয়ারি, ২০২৫, ৪:৪৯ পিএম   (ভিজিট : ১৫৭)
ছবি: সংগৃহীত
X

ছবি: সংগৃহীত

অধিকৃত পশ্চিম তীরে নতুন করে হামলা চালিয়ে আরও দুই ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরাইলি বাহিনী। গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকেই পশ্চিম তীরে অভিযান জোরদার করেছে দেশটি। সাম্প্রতিক এই হামলাগুলোতে এখন পর্যন্ত ১৯ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে আল জাজিরার খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার জেনিন শরণার্থী শিবিরে অভিযান চালানোর সময় ইসরাইলি বাহিনীর গুলিতে দুই ফিলিস্তিনি নিহত হন। ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফা নিহতদের পরিচয় প্রকাশ করেছে। তারা হলেন ইয়াজান হাতেম আল হাসান এবং আমির আবু হাসান।

এদিকে, ফিলিস্তিন রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, ইসরাইলি বিমান হামলায় গুরুতর আহত হওয়া তিন ফিলিস্তিনি নারীকে চিকিৎসার জন্য তারা গ্রহণ করেছে। ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ দাবি করেছেন, পশ্চিম তীরে সন্ত্রাসী অবকাঠামো ধ্বংসের লক্ষ্যে এই সামরিক অভিযান পরিচালিত হচ্ছে।

অন্যদিকে, ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, জেনিনে চলমান অভিযানের সময় তাদের এক সেনা নিহত হয়েছে।

আ. দৈ./ সাধ





Advertisement
Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝