রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
নানা আয়োজনে ‘স্বপ্ন’ গুলশান-১ শাখার দশম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি, ২০২৫, ৭:০৩ পিএম   (ভিজিট : ১৭১)
X

নানা আয়োজনের মধ্যদিয়ে হয়ে গেল বাংলাদেশের অন্যতম রিটেইল ব্র্যান্ড চেইনশপ স্বপ্ন'র গুলশান-১ শাখার দশম প্রতিষ্ঠাবার্ষিকী। বিশেষ এই দিন উপলক্ষে বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) রং-বেরঙের বেলুন দিয়ে সাজানো হয় পুরো আউটলেট প্রাঙ্গণ।

সকাল ১১টায় আউটলেটে আসেন স্বপ্নের ব্যবস্থাপনা পরিচালক সাব্বির হাসান নাসির। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আউটলেটের কর্মীদের সঙ্গে কেক কাটেন এবং সকল সম্মানিত গ্রাহকদের ধন্যবাদ জানান তিনি।

এ সময় আরও উপস্থিত ছিলেন স্বপ্নের ডিরেক্টর অপারেশন্স আবু নাছের, হেড অব রিটেইল অপারেশন্স সাইফুল ইসলাম রাসেল, হেড অব মার্চেন্ডাইজিং এহসান মাবুদ, রিজিওনাল হেড অব অপারেশন্স আশরাফুল ইসলাম, রিটেইল অপারেশন্স সিনিয়র ম্যানেজার জায়েদ ইমাম, রিজিওনাল ম্যানেজার অব অপারেশন্স কামরুজ্জামান স্বাধীন, সিনিয়র রিজওনাল সেলস ম্যানেজার নাসিরুল কবির, আউটলেট ম্যানেজার আব্দুর রাজ্জাক, জাহিদুল ইসলামসহ প্রতিষ্ঠানের অনেকে উপস্থিত ছিলেন।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী বেশ কিছু পণ্যে চলছে আকর্ষণীয় ছাড়। এছাড়া ‘স্বপ্ন’ গুলশান-১ শাখার দশম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গ্রাহকদের ফুলেল শুভেচ্ছা জানানো হয় ।


র/আ




Advertisement
Advertisement
Loading...
Loading...
অর্থ-বাণিজ্য- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝