রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ডিপসিকের পরপরই এবার আলোচনায় চীনের কিমি এআই
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৯ জানুয়ারি, ২০২৫, ৭:৪৭ পিএম   (ভিজিট : ২৩৬)
ছবিঃ অনলাইন
X

ছবিঃ অনলাইন

বিশ্বজুড়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নিয়ে প্রতিযোগিতা দিন দিন বাড়ছে। সম্প্রতি চীনের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রতিষ্ঠান ডিপসিকের তৈরি ‘ডিপসিক এআই’ মডেল উন্মুক্তের পরপর বড় ধরনের প্রভাব পড়েছে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের প্রযুক্তি খাতে। ডিপসিক এআই মডেল নিয়ে উন্মাদনার মধ্যেই নজর কেড়েছে চীনের বেইজিংভিত্তিক স্টার্টআপ (উদ্ভাবনী উদ্যোগ) মুনশটের তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তা মডেল ‘কিমি কে১.৫’। প্রতিষ্ঠানটি দাবি করছে, তাদের এআই মডেল ওপেনএআইয়ের সর্বশেষ এআই মডেলের সমপর্যায়ের। কিছু কিছু ক্ষেত্রে আরও উন্নত। 

মুনশট এআইয়ের তৈরি কিমি কে১.৫ হলো একটি মাল্টিমোডাল লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল। এর ফলে বার্তা, ছবি ও ভিডিও বিশ্লেষণ করতে পারে মডেলটি। রিইনফোর্সমেন্ট লার্নিং পদ্ধতিতে গড়ে তোলা এই মডেল সিদ্ধান্ত গ্রহণের দক্ষতা নিজ থেকেই উন্নত করতে সক্ষম। 

মুনশট এআই জানিয়েছে, কিমি কে১.৫ জটিল সমস্যার সমাধানে ধাপে ধাপে চিন্তা করে সমাধান দেয়। এই মডেল ১ লাখ ২৮ হাজার টোকেন পর্যন্ত দীর্ঘ প্রেক্ষাপট বিশ্লেষণ করতে পারে। এর ফলে মাল্টিমোডাল ক্ষমতার অধিকারী এআই মডেলটির মাধ্যমে জটিল সমস্যার দ্রুত সমাধান করা সম্ভব।

কিমি কে১.৫ এআই মডেলটি এরই মধ্যে বিভিন্ন পরীক্ষায় ওপেনএআইসহ বিভিন্ন প্রতিষ্ঠানের তৈরি এআই মডেলগুলোর তুলনায় ভালো ফলাফল করেছে। গণিতের বিভিন্ন সমস্যা সমাধানে মডেলটি ওপেনএআইয়ের চ্যাটজিপিটির তুলনায় বেশি নম্বর পেয়েছে। কোডিংয়ের ক্ষেত্রেও ভালো করেছে।

মুনশট এআই জানিয়েছে, এআই মডেল নির্মাতা বিভিন্ন প্রতিষ্ঠানের তুলনায় কম খরচে কিমি কে১.৫ মডেল তৈরি করা হয়েছে। তবে এরই মধ্যে মডেলটি ‘চ্যাটজিপিটি ৪ও’ এবং ‘ক্লড ৩.৫ সনেট’ মডেলের তুলনায় ভালো ফলাফল করেছে। আর তাই কৃত্রিম বুদ্ধিমত্তা বিশেষজ্ঞরা মডেলটির সক্ষমতা নিয়ে আশাবাদী।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

আ. দৈ/সাম্য


Advertisement
Advertisement
Loading...
Loading...
বিজ্ঞান ও প্রযুক্তি- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝