রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ইবিতে বিভাগের নাম পরিবর্তন নিয়ে পাল্টাপাল্টি মানববন্ধন
ইবি প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৯ জানুয়ারি, ২০২৫, ৭:২৯ পিএম   (ভিজিট : ১৭০)
ছবিঃ প্রতিনিধি
X

ছবিঃ প্রতিনিধি

কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট বিভাগের নাম পরিবর্তনের পক্ষ-বিপক্ষ নিয়ে পাল্টাপাল্টি মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছে এই বিভাগের শিক্ষার্থীরা। 

আজ বুধবার (২৯ জানুয়ারি) সকাল ১০টার দিকে সচেতন শিক্ষার্থীদের ব্যানারে বিভাগের বর্তমান নামটি অপরিবর্তিত রাখার দাবিতে প্রশাসন ভবনের সামনে জড়ো হয় একদল শিক্ষার্থী। তারা সেখানে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি শুরু করেন।

অপরদিকে বেলা ১১টার দিকে বিভাগের নাম পরিবর্তন করার দাবিতে প্রশাসন ভবনের সামনে জড়ো হয়ে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি শুরু করে অন্যদল শিক্ষার্থী। এ সময় তারা বিভাগের নাম পরিবর্তন করে 'এনভায়রনমেন্টাল সায়েন্স এন্ড টেকনোলজি' করার দাবি জানান।

বিভাগের নাম পরিবর্তনের পক্ষে অবস্থানরত শিক্ষার্থীরা বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয়ে আগেরবার স্বাক্ষর জালিয়াতি করে যে পুকুরচুরির ঘটনার মাধ্যমে নাম পরিবর্তন করা হয়েছিল। আজকের এ সি এবং যদি পরবর্তী ১০ তারিখের সিন্ডিকেটে প্রশাসন পদক্ষেপ নিতে না পারে, তাহলে আমরা কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অনির্দিষ্টকালের জন্য অবরোধ করে দেব এবং ডিপার্টমেন্ট চিরদিনের জন্য শাটডাউন করে দেবো। 

এবং এর পরবর্তী শিক্ষার্থীদের যেকোনো ঘটার দায় প্রসাশনকে নিতে হবে। আমরা আমাদের বর্তমান যুগোপযোগী নাম অর্থাৎ এনভায়রনমেন্টাল সায়েন্স এন্ড টেকনোলজি এর একটি অক্ষরের সাথেও কপ্রমাইজ করবো না। এবং কেনো ধরনের টালবাহানা করার চেষ্টা করে হলে আমরা দ্রুত স্বাক্ষর জালিয়াতির বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহন করবো।

বিভাগের নাম পরিবর্তনের পক্ষে অবস্থানরত আরেক শিক্ষার্থী বলেন, প্রথম কথা হলো আন্দোলনের কোনো ২ টা পক্ষ নেই, কারন হলো আমরা বর্তমানে অনার্সে অধ্যায়নরত বর্তমানে ৫ টি ব্যাচের ৯২.৫ শতাংশ শিক্ষার্থী আমরা বিভাগের বর্তমান যুগ উপযোগী নাম এনভায়রনমেন্টাল সায়েন্স এন্ড টেকনোলজি করার দাবিতে ৫ মাস যাবৎ আন্দোলন করছি এবং আমাদের এই নতুন নাম আমরা শিক্ষাবর্ষ ১৯-২০ থেকে কার্যকর করা দাবি জানাচ্ছি শুরু থেকেই।সেখানে যারা কয়েকজন অপরিবর্তনের জন্য দাবি জানাচ্ছে তাদের সাথে এটা কোনো সাংঘর্ষিক নয়। কারণ নতুন নাম কার্যকর হবে ১৯-২০ শিক্ষাবর্ষ থেকে।

এদিকে নাম অপরিবর্তিত রাখার পক্ষে অবস্থানরত শিক্ষার্থীরা বলেন, জিওগ্রাফি বিষয়টি পিএসসিতে নিবন্ধিত সাবজেক্ট, যার সাবজেক্ট কোড রয়েছে (৩১১)। কিন্তু এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড টেকনলোজি বা শুধু এনভায়রনমেন্টাল সায়েন্স কোনটিই পিএসসি-তে নিবন্ধিত নেই সাবজেক্ট হিসেবে। যে কারণে জিওগ্রাফি না থাকলে আমরা বিসিএস (শিক্ষা) সহ জিওগ্রাফির নিবন্ধিত সরকারী চাকরিতে আবেদন করতে পারব না। বিভাগের নাম জিওগ্রাফি না রাখার পরিকল্পনা শিক্ষার্থীসহ বিশ্ববিদ্যালয়ের জন্য একটি আত্মঘাতি সিদ্ধান্ত, কারণ জব সেক্টরে তীব্রভাবে সুযোগ কমে যাবে।

ঘটনাস্থলে শিক্ষার্থীরা মুখোমুখি অবস্থান নিয়ে পাল্টাপাল্টি অবস্থান কর্মসূচি চলাকালে সেখানে উপস্থিত হন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম, প্রক্টর অধ্যাপক ড. শাহিনুজ্জামান ও সহকারী প্রক্টর অধ্যাপক ড. ফকরুল ইসলাম। এ সময় পরবর্তী একাডেমিক কাউন্সিলে বিষয়টির একটা যথাযথ সমাধানের আশ্বাস দেয়া হলে শিক্ষার্থীরা কর্মসূচি স্থগিত করেন।

বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম শিক্ষার্থীদের বলেন, শিক্ষার্থীরা যেসব দাবি দাওয়া দিয়েছে, সেগুলো প্রশাসনকে জানানো হয়েছে। নিজেদের মধ্যে কোনো সংঘর্ষের পরিস্থিতি সৃষ্টি হোক আমরা সেটা চাই না। একাডেমিক কাউন্সিলে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে। আশা করছি, শিক্ষার্থীদের জন্য কল্যাণকর হয় এমন একটা সিদ্ধান্তই আসবে।

আ. দৈ/সাকিব/সাম্য 


Advertisement
Advertisement
Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝