বুধবার, ৪ নভেম্বর ২০২৬,
২০ কার্তিক ১৪৩৩
ই-পেপার

বুধবার, ৪ নভেম্বর ২০২৬
পারমাণবিক বোমা হামলার ৮০তম বার্ষিকী, ট্রাম্পকে আমন্ত্রণ জানালো জাপান
নিউজ ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৯ জানুয়ারি, ২০২৫, ৫:২২ পিএম  আপডেট: ২৯.০১.২০২৫ ৫:৩৫ পিএম  (ভিজিট : ১৭৩)
ছবি: সংগৃহীত
X

ছবি: সংগৃহীত

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিরোশিমা ও নাগাসাকিতে পারমাণবিক বোমা হামলার ৮০তম বার্ষিকী উপলক্ষে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জাপান সফরের আমন্ত্রণ জানিয়েছেন দুই শহরের মেয়র।

আজ বুধবার সংশ্লিষ্টদের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করে এএফপি। 

এক যৌথ চিঠিতে দুই মেয়র ট্রম্পকে বোমা হামলায় বেঁচে যাওয়া ব্যক্তিদের কথা সরাসরি শোনার জন্য আহ্বান জানান। সেই সঙ্গে পারমাণবিক অস্ত্রের অমানবিকতা সম্পর্কে ট্রাম্পকে বোধগম্যতা আরও গভীর করার আহ্বান জানানো হয়।

চিঠিতে বলা হয়, আমাদের আন্তরিক আশা, আপনি পারমাণবিক নির্ভরতার ধারণা থেকে বেরিয়ে আসবেন এবং পারমাণবিক অস্ত্র বিলুপ্তি ও স্থায়ী বিশ্ব শান্তি বাস্তবায়নে দৃঢ় নেতৃত্ব গ্রহণ করবেন।

১৯৪৫ সালের ৬ এবং ৯ আগস্ট জাপানের দুই শহর হিরোশিমা ও নাগাসাকিতে পারমাণবিক বোমা হামলা চালায় যুক্তরাষ্ট্র। এর কয়েকদিন পর জাপান আত্মসমর্পণ করে।

বোমা হামলায় হিরোশিমায় প্রায় ১ লাখ ৪০ হাজার মানুষ এবং নাগাসাকিতে প্রায় ৭৪ হাজার মানুষ মারা যায়। অনেকেই বিস্ফোরণ থেকে বেঁচে গিয়েছিলেন, তবে পরে তেজস্ক্রিয়তার প্রভাবে মারা যান। মার্কিনিরা কখনো এই বোমা হামলার জন্য ক্ষমা চায়নি।


আ.দৈ/এআর 



Advertisement
Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝