রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ছাত্র আন্দোলনের মুখে সার্বিয়ার প্রধানমন্ত্রীর পদত্যাগ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৮ জানুয়ারি, ২০২৫, ৯:০৮ পিএম  আপডেট: ২৮.০১.২০২৫ ৯:১২ পিএম  (ভিজিট : ৩০১)
পদত্যাগের ঘোষণা দেয়া সার্বিয়ার প্রধানমন্ত্রী মিলোসি ভুকেভিক। ছবি: রয়টার্স
X

পদত্যাগের ঘোষণা দেয়া সার্বিয়ার প্রধানমন্ত্রী মিলোসি ভুকেভিক। ছবি: রয়টার্স

ছাত্র আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন ইউরোপের দেশ সার্বিয়ার প্রধানমন্ত্রী মিলোসি ভুকেভিক। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, আজ মঙ্গলবার (২৮ জানুয়ারি) পদত্যাগের ঘোষণা দিয়েছেন সার্বিয়ার প্রধানমন্ত্রী। 

প্রতিবেদনে বলা হয়, সোমবার (২৭ জানুয়ারি) সার্বিয়ার শিক্ষার্থীরা রাজধানী বেলগ্রেডের একটি গুরুত্বপূর্ণ রাস্তা অবরোধ করেন। পরে এতে যোগ দেন কৃষকরাও। তারা রাজধানীর গুরুত্বপূর্ণ সব সড়ক অবরোধ করার পরই প্রধানমন্ত্রীর ওপর পদত্যাগের চাপ বাড়তে থাকে।
 
গত নভেম্বরে নোভি সাদ শহরের একটি রেলস্টেশনের ছাদ ধসে অন্তত ১৫ জন নিহত হন। এ ঘটনার পর দুর্নীতির অভিযোগ তুলে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। তারা বলেন, স্টেশন তৈরির সময় দুর্নীতি না করলে এত মানুষকে প্রাণ হারাতে হতো না। 
 
এরই পরিপ্রেক্ষিতে সোমবার সার্বিয়ার প্রেসিডেন্ট আলেক্সান্ডার ভুকিক বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনা এবং সরকারে বড় ধরনের রদবদল আনার ঘোষণা দেন। তার আগেই এদিন শিক্ষার্থীরা রাজধানীর প্রাণকেন্দ্রকে সংযোগ করা অটোকোমান্ডা জংশন অবরোধ করেন। 
 
উল্লেখ্য, নভেম্বরে আন্দোলনে নামার পর থেকেই হামলার শিকার হচ্ছিলেন শিক্ষার্থীরা। কিন্তু আন্দোলন দমে না গিয়ে বরং বাড়তে থাকে। একপর্যায়ে তা অন্যান্য শহরেও ছড়িয়ে পড়ে।


আ. দৈ/  এএস


Advertisement
Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝