রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশকে বাদ রেখে শুরু হল আন্তর্জাতিক কলকাতা বইমেলা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৮ জানুয়ারি, ২০২৫, ৭:৪৪ পিএম   (ভিজিট : ১৮৩)
X

বাংলাদেশকে বাদ রেখে মঙ্গলবার থেকে শুরু হল আন্তর্জাতিক কলকাতা বইমেলা। চলবে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত। মঙ্গলবার বিকেলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জার্মান রাষ্ট্রদূত ফিলিপ আকারমান, সাহিত্যিক আবুল বাশারের উপস্থিতিতে মেলার উদ্বোধন করেন। দীর্ঘ ২৫ বছর ধরে বাংলাদেশের প্রকাশকরা কলকাতা বইমেলায় অংশ নিয়ে এসেছে। বইমেলার আকর্ষণ হিসেবে থাকত বাংলাদেশের কোন স্থাপত্যের অনুকরণে তৈরি বিশাল প্যাভিলিয়ন।  

পশ্চিমবঙ্গের পাঠকরাও অপেক্ষা করে থাকতেন বাংলাদেশের লেখকদের নতুন নতুন বইয়ের জন্য। এ বছর বাংলাদেশের অংশগ্রহণ না হওয়া নিয়ে আয়োজক সংস্থা পাবলিশার্স অ্যান্ড বুকসেলারস গিল্ডের সভাপতি ত্রিদিব কুমার চট্টোপাধ্যায় বলেন, অংশগ্রহণের জন্য একটি দেশকে আনুষ্ঠানিকভাবে আবেদন করতে হয়, এ বছর বাংলাদেশ  তা করেনি। স্বাভাবিকভাবেই আমরা বাংলাদেশের প্রকাশক এবং বই বিক্রেতাদের জন্য জায়গা বরাদ্দ করতে পারিনি। 

কলকাতা বইমেলায় এবছরও ২৫ লক্ষ ক্রেতা ও পাঠকের সমাগম হবে বলে ধারণা করা হচ্ছে। দেশ বিদেশের প্রায় এক হাজার প্রকাশক ও বিক্রেতা মেলায় অংশ নিয়েছেন। এবছর প্রথম বইমেলার নিজস্ব মাসকট হাসো ও হাসু দর্শনার্থীদের স্বাগত জানাচ্ছে। দেবী সরস্বতীর বাহন হাসতেই মাসকট হিসেবে বেছে নেওয়া হয়েছে। তবে এবারের বইমলায় মানবাধিকার সংগঠন এপিডিআরকে কোনো স্টল বরাদ্দ হয় নি। এজন্য বিক্ষোভ হয়েছে।

হিন্দুত্ববাদী সংগঠন বিশ্ব হিন্দু পরিষদকে প্রথমে স্টল দেওয়া না হলেও শেষ মুহূর্তে পরিষদের মুখপত্রের নামে স্টল বরাদ্দ করা হয়েছে। এই সব বিতর্ক নিয়ে আদালতে মামলাও হয়েছিল। এবারের মেলায় ১২ টি দেশ অংশ নিয়েছে। থিম দেশ জার্মানি।  সল্টলেকের সেন্ট্রাল পার্কে এই মেলার আয়োজন করা হয়েছে। সলিল চৌধুরী, ঋত্বিক ঘটক, গ্যেটে, ম্যাক্স মুলার প্রমুখের নামে করা হয়েছে প্রবেশ দ্বার।

আ. দৈ/ এএস




Advertisement
Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝